আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

কিডনী রোগ প্রতিরোধে করনীয় সাতটি টিপস

কিডনী রোগ থেকে নিরাপদ থাকার জন্য রোগীদের প্রতি কয়েকটি করনীয় পরামর্শ দিয়েছেন ডা: দিলীপ কুমার রায়

১।ডায়াবেটিসের রোগীরা তাদের রক্তের গ্লুকোজের মাত্রা নিয়মিতভাবে নিয়ন্ত্রন রাখুন।

২। আপনার রক্তচাপ মাঝে মাঝেই পরীক্ষা করুন।উচ্চ রক্তচাপ থাকলে তা নিয়মিতভাবে পরীক্ষা করুন।

৩। শরীর সুস্থ্য ও সচল রাখার জন্য নিয়মিত ব্যায়াম করুন

৪। সুস্থ্য ও সঠিক খাদ্যাভাষের মাধ্যমে আপনার শরীরের ওজন নিয়ন্ত্রনে রাখুন।

৫। ধুমপান থেকে বিরত থাকুন এবং অন্যকেও ধুমপানে নিরুৎসাহিত করুন।

৬। ডাক্তারের পরামর্শা ছাড়া কোন প্রকার ঔষধ গ্রহন থেকে বিরত থাকুন।

৭। যাদের বয়স ৫০ বছরের বেশী, যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে, যাদের পরিবারে কিডনী রোগ, ডায়বেটিস বা উচ্চ রক্তচাপের রোগী আছে তারা নিয়মিত ভাবে কিডনীর কার্যকারিতা পরীক্ষা করুন।

ডাক্তার দিলীপ কুমার রায়
সহযোগী অধ্যাপক নেফ্রোলজী
ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস এন্ড ইউরোলজী, ঢাকা