আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

হেপাটাইটিস বি ভাইরাস সবসময় সংক্রামক নয়

আমার হেলথ ডেক্স:
হেপাটাইটিস বি ভাইরাস সবসময় সংক্রামক নয়। এটি কয়েকটি ক্ষেত্রে ভাইরাস ছড়ায়। যৌনকর্মের মাধ্যমে, রক্তের মাধ্যমে, একই সেভিং রেজার এবং টুথব্রাশের মাধ্যমে ছড়ায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞ ডাক্তাররা।

হেপাটোলজি সোসাইটির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী কমিটির এক সভায় বলা হয়, দেশে শতকরা প্রায় ৭ ভাগ মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। আক্রান্তদের বেশীর ভাগই তরুন শ্রেনী বলে জানান লিভার বিশেষজ্ঞগন। সে হিসেবে অর্ধকোটিরও বেশী তরুণ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। বাংলাদেশে এই ভাইরাসে আক্রান্ত শ্রেনীর বেশীর ভাগই সুস্থ্য এবং তারা বিভিন্ন কাজে নিয়োজিত এবং লিভার ক্ষতিগ্রস্থ নয়। সভায় বলা হয়, হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্তরা সাধারণ মানুষের মতই কর্মক্ষম। এদের কাজকর্মের মাধ্যমে অফিস আদালতে হেপাটাইটিস বি ভাইরাস ছড়ায় না। তাছাড়া দেশের বিভিন্ন চাকরীর ক্ষেত্রে হেপাটাইটিস বি ভাইরাস থাকলে তাদেরকে চাকরীর ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচনা করা হয়। হেপাটোলজি সোসাইটি এটিকে অবৈজ্ঞানিক ও অমানবিক বলে বিবেচনা করে। আমেরিকান ও ইউরোপিয়ান লিভার এসোসিয়েশনের গাইড লাইনে ও এদেরকে স্বাভাবিক কাজ কর্মের যোগ্য মনে করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বে মোট জনসংখ্যার প্রতি ১২ জনের মধ্যে একজন হেপাটাইটিস বি অথবা সি ভাইরাসে আক্রান্ত। তাই প্রতিটি মানুষের উচিত হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ ভাইরাসের আক্রান্ত কি না তা পরীক্ষা করে জেনে নেয়া। পজিটিভ হলে ভয় না পেয়ে এর চিকিত্সা নিতে হবে। হেপাটাইটিস ‘বি’ ভাইরাস এইডস থেকে ১০০ গুন বেশি সংক্রামক। পৃথিবীতে যত মানুষ প্রতি বছর এইডসে মারা যায় তার চেয়ে অনেক বেশি লোক প্রতিদিন হেপাটাইটিস বি-তে আক্রান্ত হয়ে মারা যায়। দেশের মোট জনসংখার এক বিরাট অংশ নানা ধরণের লিভার রোগে আক্রান্ত।

বিএসএমএমইউ’র লিভার রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা.মবিন খান জানান, হেপাটাইটিস বি ভাইরাস আমাদের দেশে সঠিক বলা কঠিন তবে জন্ডিসের রোগী দেখে বলা যায় বাংলাদেশে হেপাটাইটিস বি রোগের সম্ভাবনা খুবই আশন্কাজনক।

সুত্র - আমার দেশ