
চেষ্ট এন্ড হার্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী হার্ট এ্যাটাকের ঝুকি হ্রাস এবং এর চিকিৎসা সহজ লভ্য করতে সরকার সচেষ্টা |
দেশী-বিদেশী কয়েকশ চিকিৎসক (প্রতিনিধিদের) অংশগ্রহণে গত ২৪ ফেব্রুয়ারী দি চেষ্ট এন্ড হার্ট এসোসিয়েশন অব বাংলাদেশের ৩১ তম বার্ষিক সাধারণ সভা ও বৈজ্ঞানিক সন্মেলন অনুষ্টিত হয়। রাজধানীর মহাখালীস্থ বিসিপিএস অড়িটোরিয়াম মিলানায়তনে এ অনুষ্ঠানের উদ্ভোধন করেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অব) মুজিবুর রহমান ফকির এমপি। দি চেষ্ট এন্ড হার্ট এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক ডা: মির্যা মো: হিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএমএর নব নির্বাচিত সভাপতি ডা: মাহমুদ হাসান, বিএম এর যুগ্ম মহাসচিব ডা: আবদুল আজিজ, দি চেষ্ট এন্ড হার্ট এসোসিয়েশন অব বাংলাদেশ এর মহাসচিব ডা: মো: নুরুল ইসলাম শাকিল, কোষাধ্যাক্ষ ডা: বিশ্বাস আক্তার, কার্যকরী পরিষদ সদস্য ডা: আবু মোহাম্মদ রায়হান প্রমুখ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতিষ্ঠানটির বিভিন্ন দাবির বাস্তবায়ন প্রসঙ্গে আসস্ত করে বলেন, তার সরকার দেশের স্বাস্থ্য খাতের দিনবদলে অঙ্গীকারাবদ্ধ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সরকারের নিকট বিভিন্ন দাবী জানান বক্তারা। যেগুলোর মধ্যে অন্যতম কয়েকটি ছিল দেশের সব মেড়িকেল কলেজ হাসপাতালে বক্ষ্যব্যাধি ইউনিট স্থাপন, শিক্ষার প্রসার, পেশাগতদের পদোন্নতি প্রধানসহ প্রভৃতি। বাংলাদেশ ছাড়াও নেপালের প্রতিনিধিদের অংশগ্রহণে দিনভর বিভিন্ন বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়। যেগুলোর অধিকাংশই ছিল বক্ষ্যব্যাধী চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের সর্বশেষ আবিষ্কৃত প্রযুক্তিকে কেন্দ্র করে। |
এইচ এম দিদার: দেশে ২০ শতাংশ রোগী বক্ষ্যব্যাধী জনিত রোগে আক্রান্ত।দিনে দিনে এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশেই চিকিৎসা সেবার এ দিকটির বিশেষ গুরুত্ব রয়েছে। হার্ট এ্যাটাকের ঝুকি হ্রাস এবং এর চিকিৎসা সহজ লভ্য করতে সরকার চেষ্টা করছে। সরকারের এই প্রচেষ্টার পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদেরও এগিয়ে আসা উচিত। গত ২৪ ফেব্রুয়ারী দি চেষ্ট এন্ড হার্ট এসোসিয়েশন অব বাংলাদেশের ৩১ তম বার্ষিক সাধারণ সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব) মুজিবুর রহমান ফকির এ কথা বলেন।
Copyright © 2009 |Amarhealth|