আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

বিশ্ব হার্ট দিবসে বক্তারা

স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার মাধ্যমে সুস্থ থাকা সম্ভব

আমারহেলথ (২৭ সেপ্টম্বর, সোমবার): বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ হৃদরোগ ও স্ট্রোক। বছরে এক কোটি ৭১ লাখ মানুষ মারা যাচ্ছে এ রোগে। এই অকালমৃত্যুর ৮০ শতাংশ কমানো সম্ভব স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার মাধ্যমে।
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে রাজধানীতে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছিল। কর্মসূচির মধ্যে ছিল সচেতনতামূলক শোভাযাত্রা, আলোচনা সভা, পোস্টার প্রদর্শনী, বিনামূল্যে চিকিৎসাসেবা ইত্যাদি। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়ে তুলুন, নিজের হার্টের স্বাস্থ্য ভালো রাখুন।’
রাজধানীতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল শোভাযাত্রা, টেলিকার্ডিওলজির প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে। সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।
বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) ডা. মজিবুর রহমান ফকির, সাংসদ অধ্যাপক ডা. এম আমান উল্লাহ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. শাহ মনির হোসেন, বিএমএর প্রচার সম্পাদক ডা. মাহবুবুর রহমান প্রমুখ। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবুল হোসেইন খান চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. এম এইচ মিল্লাত।
জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল (জেবিএফএইচ) হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, হার্ট ক্যাম্প, ফ্রি ইসিপি কর্মশালা ও সেমিনারের আয়োজন করে। সকাল ১০টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ, সিটিসেলের চিফ সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফিসার মাহবুব হোসেন, হাসপাতালের চেয়ারম্যান ও ব্যথা বিশেষজ্ঞ ডা. জোনাইদ শফিক, ব্যবস্থাপনা পরিচালক ও ল্যাপারোস্কপিক সার্জন ডা. সরদার এ নাঈম, পরিচালক অধ্যাপক ডা. এ কে এম ফজলুল হক প্রমুখ।