আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

যদি ফোসকা পড়ে

ডা: ইকবাল কবীর

জীবনে কখনও ফোসকা হয়নি এমন লোক পাওয়া যাবে না। নতুন জুতা পরে বেশ কিছুক্ষণ হাঁটলে কিংবা পুরনো জুতা পরে বেশি সময় হাঁটলে ফোসকা পড়ার সম্ভাবনা খুবই বেশি। ত্বকের নিচে পানির বাবল্‌সের মতো দেখতে ফোসকা। এটি হয় যেখানে ক্রমাগত ঘর্ষণ হতে থাকে এমন জায়গায়। ফোসকার ব্যথাও মারাত্মক। এটি সারানোর উপায়

নিম্নরুপ

(১) টিংচার বেনজোয়িন দিয়ে ফোসকার চারপাশে মেখে নিন। (২) ফোসকাটির সাইজের সমান মাঝখান ফুটো করা একটি প্লাস্টার তৈরি করুন। এর ওপরে একটি পরিষ্কার প্যাড রেখে প্লাস্টারটি সেঁটে দিন। (৩) ভুলেও এটি গলাবেন না। ভেতরের পানি নিজেই শোষিত হয়ে যাবে। যদি কোনও কারণে গলে যায়, তবে এন্টিসেপটিক সাবান দিয়ে ধুয়ে ঢেকে রাখুন। চামড়া ওঠাবেন না। (৪) ডাক্তার দেখান- যদি এটি লাল হয়ে যায়, পুঁজ হয়, ফুলে যায় অথবা গরম হয়ে যায়। কারণ এরকম অবস্থা ইনফেকশনের জন্য হয়।