
পরীক্ষার জন্য ল্যাবরেটরীতে পাঠানো হয়েছে খাবার |
আমারহেলথ (২৩ মার্চ,বুধবার):বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তায় নিয়োজিত কর্মীদের খাবারে বিষক্রিয়ার ঘটনায় বিসিবির সরবরাহ করা পোলাও, বিরিয়ানীসহ ২৬ আলামত পরীক্ষার জন্য ল্যাবরেটরীতে পাঠানো –হয়েছে। মতিঝিল থানার ওসি তোফাজ্জল হোসেন এ তথ্য জানিয়েছেন। অসুস্থ নিরাপত্তা কর্মীদের পায়খানাসহ ১৩ আলামত পরীক্ষার জন্য উদরাময় চিকিৎসা গবেষণা কেন্দ্রে এবং বিরিয়ানী তৈরীর জন্য ব্যবহৃত মুরগির রোষ্ট, সয়াবিন তেল, টক দইসহ অপর ১৩ আলামত পাঠানো হয়েছে মহাখালীর প্রধান রাসায়নিক পরীক্ষাগারে। তিনি জানান, পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর খাবারে বিষক্রিয়ার কারণ জানা যাবে। |

Copyright © 2009 |Amarhealth|