আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

সোসাইটি অফ অটোল্যারিংগোলোজিষ্ট এন্ড হেড-নেক সার্জন্স অফ বাংলাদেশ

সোসাইটি অফ অটোল্যারিংগোলোজিষ্ট এন্ড হেড-নেক সার্জন্স অফ বাংলাদেশ ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়। এই সোসাইটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হল দেশের সকল ই.এন.টি বিভাগের ডাক্তারদের একত্র করা, দেশের প্রত্যন্ত অঞ্চলে ই.এন.টি চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং এই সংগঠনের মাধ্যমে সকল ই.এন.টি বিভাগের ডাক্তারদের মধ্যে যোগাযোগ স্থাপন করে একে অপরের সাহায্য ও সহযোগিতা করা। বর্তমানে এই সোসাইটি বিভিন্ন ধরনের জনকল্যাণ মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যেমন: ই.এন.টি বিভাগের স্নাতকোত্তর চিকিৎসকদের দেশবিদেশে উন্নত মানের চিকিৎসা প্রশিক্ষনে সহায়তা করা, দেশের প্রত্যন্ত অঞ্চলে ই.এন.টি রোগীদের চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য দেশ ও বিদেশে সভা, সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন করা প্রভৃতি উল্লেখযোগ্য। এই সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ডা: এ.এম খাঁন মজলিশ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: আবদুল্লাহ এ হারুণ। ৩০ জন সদস্য নিয়ে এই সোসাইটির যাত্রা শুরূ হয়। বর্তমানে এই সোসাইটির সদস্য সংখ্যা ৩০০জন। এই সোসাইটির বর্তমান সভাপতি অধ্যাপক ডা: প্রাণ গোপাল দত্ত এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: খবিরউদ্দিন আহমেদ। এই সোসাইটি একটি সম্পূর্ণ রাজনীতি মুক্ত সংগঠন।

কার্যালয়: ই.এন.টি বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
শাহাবাগ, ঢাকা
টেলিফোন: ০২-৮৬১৪০২০

 

এক নজরে ই.এন.টি সোসাইটি


প্রতিষ্ঠাকাল

১৯৭৯

প্রতিষ্ঠাতা

প্রফেসর ডা: এ.এম খাঁন মজলিশ

প্রতিষ্ঠাকালীণ সদস্য সংখ্যা

৩০ জন

বর্তমান সদস্য সংখ্যা

৩০০ জন

বর্তমান সভাপতি

অধ্যাপক ডা: প্রাণ গোপাল দত্ত ও

সাধারণ সম্পাদক

অধ্যাপক ডা: খবির উদ্দিন আহমেদ

ই-মেইল

orlsb789@gmail.com

ওয়েব সাইট

www.orlsb.com

টেলিফোন

০২-৮৬১৪০২০