আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

ডা: মো:শহিদুল্লাহ সিকদার

এমবিবিএস, ডিসিএম, এমডি (ডার্মা)
এফআইসিএমসিএইচ (ইন্ডিয়া)
এফআরসিপি (গ্লাসগো)
চর্ম ও যৌন রোগ, এলার্জি এবং কসমেটিক বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক চর্ম ও যৌন রোগ বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাহাবাগ, ঢাকা

ডা: মো: শহিদুল্লাহ সিকদার ১৯৫৯ সালে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাও গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তাহার পিতার নাম আবদুস
সাহিদ সিকদার এবং মাতার নাম আফজালুন্নেছা সিকদার। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে ১৯৮৩ সালে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। তিনি ডার্মাটোলজি বিভাগ থেকে এমডি, ইন্ডিয়া থেকে এফআইসিএমসিএইচ এবং গ্লাসগো থেকে এফআরসিপি ডিগ্রি লাভ করেন। ডা. মো: শহিদুল্লাহ সিকদার আর্সেনিক জনিত স্বাস্থ্য সমস্যা‍‍‍-আর্সেনিকোসিসের" একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক। তাহার এই বিষয়ে বেশ কয়েকটি প্রবন্ধ দেশী-বিদেশী জার্নালে প্রকাশিত হয়েছে । বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চর্ম ও যৌন রোগ বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে কর্তব্যরত আছেন।
তিনি সরকারী স্বাস্থ্য কেন্দ্র গুলোতে জনসাধারনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আজীবন কাজ করে যেতে আগ্রহী। রোগীর প্রতি পরামর্শ দিতে গিয়ে ডা: মো: শহিদুল্লাহ সিকদার বলেন, রোগীরা যাতে সঠিক চিকিৎসা গ্রহনের মানসিকতা তৈরি করে। কোন প্রকার মিথ্যা প্রচার এবং কুসংস্কারে বিশ্বাস না করে। তিনি সব সময় বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা গ্রহনের জন্য রোগীদের প্রতি পরামর্শ দেন।
ডা: মো: শহিদুল্লাহ সিকদার এর বর্তমান ঠিকানা:
বি-১৪, ডি-৫, শাহজাহানপুর গভ: কলোনী, ঢাকা।

চেম্বার: আর, এস, মেডিকেল সেন্টার
১৫৩/১, গ্রীণ রোড, ঢাকা-১২০৫
(পান্থপথ ও গ্রীণ রোডের সংযোগ চৌরাস্তার সামান্য
দক্ষিণে, রাস্তার পশ্চিম পার্শ্বে, দোতলায়)
টেলিফোন: ৯১৪৫০৪৯
মোবাইল: ০১৭১২১৮৪৯২৫
ই-মেইল: sikder_derma@yahoo.com

রোগী দেখার সময়: বিকাল ৫টা থেকে রাত ৯টা (শুক্রবার বন্ধ)
ডা: মো: শহিদুল্লাহ সিকদার

জন : ১লা অক্টোবর ১৯৫৯
রক্তের গ্রুপ : এ পজেটিভ
শখ : বই পড়া
প্রিয় ব্যাক্তিত্ব : রবীন্দ্রনাথ
প্রিয় ফুল : গোলাপ
প্রিয় গায়ক : মান্না দে
প্রিয় গায়িক : লতা মুঙ্গেশকার
প্রিয় রাজনৈতিক ব্যাক্তিত্ব : বঙ্গবন্ধু শেখ মুজিব, লেনিন, নেলসন মেন্ডেলা
প্রিয় খাবার : মাছ-ভাত
বিদেশ ভ্রমন : ভারত, পাকিস্থান, শ্রীলংকা, নেপাল, ইউকে, ফ্রান্স,:ইটালী, ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা

সংগ্রহে: www.amarhealth.com