
অধ্যাপক ডা: মো: শহীদ হোসেন |
|
আজ আমার ডাক্তার অধ্যাপক মো: শহীদ হোসেনকে আমার হেলথের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা
অধ্যাপক মো: শহীদ হোসেন, এফ সি পি এস (সার্জারী); এফ আই সি এস(আমেরিকা) অধ্যাপক ও বিভাগীয় প্রধান -সার্জারী ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা, বাংলাদেশ। অধ্যাপক মো: শহীদ হোসেন ১৯৫৫ সালের ১৭ জানুয়ারী ঢাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাহার পিতার নাম মরহুম আনোয়ার হোসেন এবং মাতার নাম মিসেস সৈয়দা মাকসুদা খাতুন। তিনি ১৯৭৮ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, ১৯৮৫ সালের জানুয়ারীতে বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস এন্ড সার্জনস থেকে এফসিপিএস (সার্জারী) এবং ১৯৯৩ সালের এপ্রিলে ইন্টান্যাশনাল কলেজ অব সার্জনস (ইউএসএ) থেকে এফআইসিএস (সার্জারী) ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে সার্জরী বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি সারাদেশে সমস্ত সরকারী হাসপাতালে কর্মরত সকল সার্জারীর অধ্যাপকগনের মধ্যে - প্রবীনতম অধ্যাপক এবং তিনি ল্যাপারস্কোপিক সার্জারীতেও বিশেষজ্ঞ। চেম্বার : ব্রাইটন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ১৬৩-১৬৪ সোনারগাঁও রোড, হাতিরপুল ধানমন্ডি, ঢাকা-১২০৫। রোগী দেখার সময়:বিকাল ৪:০০টা থেকে মাগরিবের নামাজ পর্যন্ত । |
|
অধ্যাপক মো:শহীদ হোসেন |
|
| জন্ম | জানুয়ারী ১৭, ১৯৫৫ |
| শখ | শিক্ষা প্রদান করা |
| জীবনের লক্ষ্য | ভাল ডাক্তার হওয়া এবং ভাল ডাক্তার সৃষ্টি করা। |
| বিশেষ দিন | ৭ই মার্চ ১৯৭১, তৎকালীন রেসকোর্স ময়দান |
| প্রিয় ব্যক্তিত্ব | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান |
| প্রিয় ফুল | গোলাপ |
| প্রিয় খাবার | কাচ্চি বিরিয়ানী |
| প্রিয় গায়ক | মান্না দে ও মোহাম্মদ রফি |
| প্রিয় গায়িকা | সন্ধ্যা মুখোপাধ্যায় |
| বিদেশ ভ্রমন | ভারত |
| সমাজ সেবা | হাসপাতাল ওয়ার্ডে গরীব রোগীদের সাহায্য করা |
| রোগীর প্রতি উপদেশ | সত্য এবং সৎ জীবন-যাপন করা |
| সবার জন্য স্বাস্থ্য ভাবনা | শিক্ষা ও উত্তম জ্ঞানার্জন করা |
| আরো কিছু যোগ করতে চাইলে | মেডিকেল কলেজে ছাত্রদের মান সম্মত শিক্ষা প্রদান । |
Copyright © 2009 |Amarhealth|