ড ক্ট র স প্রো ফা ই ল

অধ্যাপক ডা: খবির উদ্দিন আহমেদ

অধ্যাপক ডা: খবির উদ্দিন আহমেদকে
আমার হেলথের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা

অধ্যাপক ডা: খবির উদ্দিন আহমেদ
এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (ই.এন.টি)
এফআইসিএস (ইউএসএ)

অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ই.এন.টি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী
মেডিকেল কলেজ ও হাসপাতাল, শের-ই-বাংলা নগর, ঢাকা

অধ্যাপক ডা: খবির উদ্দিন আহমেদ ১৯৬০ সালে ব্রাহ্মনবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাহার পিতার নাম মরহুম আবদুল কাদের এবং মাতার নাম মিসেস হামীদা বেগম। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৮৪ সালে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। তিনি ই.এন.টি থেকে এফসিপিএস এবং আমেরিকার ইন্টারন্যাশনাল কলেজ অফ সার্জনস থেকে সম্মানসূচক এফআইসিএস ডিগ্রি লাভ করেন। তিনি ভারত, মালয়শিয়া ও হংকং এ ই.এন.টি বিষয়ের উপর উচ্চতর কোর্সে অংশগ্রহন করেছেন এবং আমেরিকার হার্ভাড মেডিকেল স্কুলে ভিজিটিং ফিজিসিয়ান হিসাবে আধুনিক ই.এন.টি সার্জারীর উপর অভিজ্ঞতা অর্জন করেছেন। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ই.এন.টি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাবে কর্তব্যরত আছেন। তিনি এদেশের শিক্ষানবীশ ই.এন.টি বিভাগের চিকিৎকদের মান উন্নয়ন ও সাধারণ মানুষের দোরগোড়ায় ই.এন.টি সেবা পৌঁছে দিতে আজীবন কাজ করে যেতে আগ্রহী।

রোগীর প্রতি পরামর্শ দিতে গিয়ে অধ্যাপক ডা: খবির উদ্দিন আহমেদ বলেন, রোগীরা যেন রোগের শুরুতেই চিকিৎসকের পরামর্শ নেয়।

অধ্যাপক ডা: খবির উদ্দিন আহমেদ এর বর্তমান ঠিকানা:
বনলতা
রোড নং # ১২/এ, বাড়ী নং#৭৩
ধানমন্ডি, ঢাকা-১২০৯
চেম্বার
ইবনেসিনা মেডিকেল ইমেজিং সেন্টার
রোড নং# ২/এ, বাড়ী নং# ৫৮
ধানমন্ডি (জিগাতলা বাসষ্ট্যান্ড সংলগ্ন), ঢাকা-১২০৯
টেলিফোন: ৮৬১০৪২০, ৯৬৬৬৪৯৪, ৮৬২৮১১৮
মোবাইল: ০১৭১১৬২৫১৭৩, ০১৮১৯২৩৯৫১৬(ব্যক্তিগত)
ই-মেইল: khabir1960@yahoo.com

রোগী দেখার সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা (শুক্রবার ও সরকারী ছুটির দিন বন্ধ)

অধ্যাপক ডা: খবির উদ্দিন আহমেদ

জন্ম

১লা জুলাই ১৯৬০ইং

শখ

বই পড়া, ভ্রমন করা

প্রিয় ব্যাক্তিত্ব

কাজী নজরূল ইসলাম

প্রিয় ফুল

গোলাপ

প্রিয় গায়ক

হেমন্ত মুখোপাধ্যায়, বশির আহমেদ

প্রিয় গায়িকা

লতা মুঙ্গেশকার, রূনা লায়লা

প্রিয় খাবার

ভাতমাছ

প্রিয় রাজনৈতিক ব্যাক্তিত্ব

শের-ই-বাংলা এ,কে ফজলুল হক

বিদেশ ভ্রমন

ভারত, মালয়েশিয়া, হংকং, আমেরিকা, ইংল্যান্ড

সংগ্রহে: www.amarhealth.com

সব ডাক্তারের প্রোফাইল