| জরিপের তথ্য: শিশুজন্মে অযথাই অস্ত্রোপচার বাড়ছে
আমারহেলথ(১৯ এপ্রিল,২০১১) ‘মাতৃমৃত্যু ও মাতৃস্বাস্থ্যসেবা জরিপ ২০১০’ বলছে, গত বছর দেশে প্রায় চার লাখ ৩৮ হাজার শিশু অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নিয়েছে। ২০০১ সালের তুলনায় এই সংখ্যা পাঁচ গুণ বেশি।
দেশে শিশু জন্মের সংখ্যা ও হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে অপ্রয়োজনীয় অস্ত্রোপচারও বেশি হচ্ছে। অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে জবাবদিহির কোনো ব্যবস্থা নেই। এতে সেবা গ্রহণকারী পক্ষকে বিপুল অর্থ অতিরিক্ত খরচ করতে হচ্ছে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, এতে মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। (বিস্তারিত)
পরীক্ষার জন্য ল্যাবরেটরীতে পাঠানো হয়েছে খাবার
আমারহেলথ (২৩ মার্চ,বুধবার):বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তায় নিয়োজিত কর্মীদের খাবারে বিষক্রিয়ার ঘটনায় বিসিবির সরবরাহ করা পোলাও, বিরিয়ানীসহ ২৬ আলামত পরীক্ষার জন্য ল্যাবরেটরীতে পাঠানো –হয়েছে। মতিঝিল থানার ওসি তোফাজ্জল হোসেন এ তথ্য জানিয়েছেন (বিস্তারিত)
হৃদরোগের চিকিৎসায় আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ
জাফর সাদেক শিবলী
আমারহেলথ (২০ মার্চ, রবিবার): চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশের আরেক ধাপ অগ্রগতি সাধিত হলো। জন্মগত হৃদরোগীদের ভেতর হৃৎপিণ্ডের উপরিভাগের প্রকোষ্ঠ বা অলিন্দের পর্দার ত্রুটিযুক্ত রোগীদের ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের পরিবর্তে অপেক্ষাকৃত বেশি নিরাপদ ও স্বল্পব্যয়ী পদ্ধতি শুরু হয়েছে বাংলাদেশেই। (বিস্তারিত)
বার্ড ফ্লু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই - প্রাণিসম্পদমন্ত্রী
আমারহেলথ (১৫ ফেব্রুয়ারী, মঙ্গলবার): বার্ড ফ্লু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। তিনি বলেন, বার্ড ফ্লু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা প্রতিরোধ করার জন্য সরকার ও বিশ্ব খাদ্য সংস্থা যৌথভাবে বেশ কিছু পদপে নিয়েছে। (বিস্তারিত)
নিপাহ ভাইরাসে এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু
আমারহেলথ (০৮ ফেব্রুয়ারী, মঙ্গলবার): নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ নতুন করে লালমনিরহাট জেলা সদরে একজনের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে এ রোগে আক্রান্ত মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি গ্রামের রতন চন্দ্রের মেয়ে দুলালী (৮) মারা যায়। (বিস্তারিত)
নিপা ভাইরাস নিয়ন্ত্রনে, আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন
আমারহেলথ ডেস্ক: নতুন কোনো রোগী ধরা না পড়ায় লালমনিরহাটের হাতীবান্ধায় নিপা ভাইরাস সংক্রমণ আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। এ নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। (বিস্তারিত)
নিপাহ ভাইরাস
সর্বোচ্চ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়
জাফর সাদেক শিবলী
আমারহেলথ (০৫ ফেব্রুয়ারী, শনিবার): হাতীবান্ধায় নিপাহ ভাইরাসের কারণে মস্তিষ্কের প্রদাহ বা এনকেফালাইটিসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইতিমধ্যে লালমনিরহাটসহ আক্রান্ত এলাকায় সতর্কতা বার্তা পাঠানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক জার্মানভিত্তিক সংবাদ সংস্থা ডয়চে ভেলেকে এ তথ্য জানান। (বিস্তারিত)
কিশোরগঞ্জে বার্ড ফ্লু
আমারহেলথ (০৩ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার): কিশোরগঞ্জে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড-ফ্লু) রোগে আক্রান্ত একটি খামারের প্রায় সাত হাজার মুরগী নিধন করা হয়েছে।
বৃহস্পতিবার কিশোরগঞ্জ সদরের মারিয়া ইউনিয়নের বগাদিয়া গ্রামের ভাই ভাই পোল্ট্রি ফার্মের ওই সাত হাজার মুরগী নিধন করা হয়। (বিস্তারিত)
অজ্ঞাত রোগে গত ৪৮ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
আমারহেলথ (০২ ফেব্রুয়ারী, বুধবার): লালমনিরহাটের হাতিবান্ধায় অজ্ঞাত রোগে গত ৪৮ ঘণ্টায় ভাই-বোনসহ ৫জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ রোগে আক্রান্ত হয়েছে আরো অর্ধশতাধিক। আশঙ্কাজনক অবস্থায় ২০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ৮ জনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ইতিমধ্যে ঢাকা ও রংপুর থেকে দুটি উচ্চ পর্যায়ের মেডিকেল টিম এসেছে। এ টিম দুটি এলাকায় আক্রান্ত রোগীদের চিকিৎসার পাশাপাশি রোগের কারণ খতিয়ে দেখছে। (বিস্তারিত)
দেশের ৮০ শতাংশ প্রাপ্তবয়স্ক লোক ব্যাক পেইনে আক্রান্ত
আমারহেলথ (২৩ জানুয়ারী, রবিবার): দেশের ৮০ শতাংশ প্রাপ্তবয়স্ক লোক ব্যাক পেইনে ভুগছেন। মাংসের দুর্বলতাসহ মেকানিক্যাল কারণে মাজার ব্যথায় কষ্ট পেয়ে থাকেন ৭০ শতাংশ থেকে ৮০ শতাংশ লোক। তবে ফিজিওথেরাপি দেয়া হলে ৯৫ শতাংশ ব্যাক পেইন রোগী সুস্থ হয়ে উঠবে। (বিস্তারিত)
পাঁচজন চিকিৎসক সাময়িকভাবে বরখাস্ত
আমারহেলথ (১৮ জানুয়ারী, বুধবার): কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকার অভিযোগে পাঁচজন চিকিৎসককে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসকদের কাছে সোমবার চিঠি পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। (বিস্তারিত)
|