আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

ডায়াবেটিক এসোসিয়েশন অব বাংলাদেশ

বাংলাদেশে ডায়াবেটিক রোগীদের সুচিকিৎসা নিয়ে সর্ব প্রথম ভেবেছিলেন ডা. মোহাম্মদ ইব্রাহিম। তিনি বুঝতে পেরেছিলেন যে এ ধরনের রোগীকে উপযুক্ত চিকিৎসা দিতে চিকিৎসক ও রোগী উভয়কেই একযোগে কাজ করতে হবে। সামাজিক সেবার আদলে ডা. মোহাম্মদ ইব্রাহিম তার সেবা পরিকল্পনা শুরু করেন। সমাজকর্মী, পেশাজীবীদের পাশাপাশি দাতাদের সাথে নিয়ে ২৮ ফেব্রুয়ারী ১৯৫৬ সালে তৎকালীন ডায়াবেটিক এসোসিয়েশন অব পাকিস্তান(স্বাধীণতা পরবর্তী বাংলাদেশ) প্রতিষ্ঠিত হয়। প্রথমত সেগুন বাগিচার একটি টিনশেড বিল্ডিং-এ প্রতিষ্ঠানটির সেবা কার্যক্রম চালু হয়। ডা. মোহাম্মদ ইব্রাহিমের ডায়াবেটিক এসোসিয়েশন প্রতিষ্ঠাকালীন লক্ষ ছিল-বিনাচিকিৎসায় একজন দরিদ্র্য ডায়বেটিক রোগীও যাতে মৃত্যুবরণ না করে। সমীক্ষায় দেখা যায় ডায়াবেটিক এসোসিয়েশন অব বাংলাদেশ শতকরা ২৫ভাগ ডায়াবেটিক রোগীকে সেবা দিয়ে থাকে। তাছাড়া এ বছরের মধ্যে শতকরা ৫০ভাগ ডায়বেটিক রোগীকে ড্যাব- এর চিকিৎসার আওতায় আনার পরিকল্পনা করছেন ড্যাব কর্তৃপক্ষ। বর্তমানে বারডেম, এনএইচএন, আইএমসি সহ মোট ৮টি প্রতিষ্ঠানে কর্মসূচী চালিয়ে যাচ্ছে ড্যাব। ড্যাবের বিভিন্ন সেবার মধ্যে আছে প্রাইমারি এন্ড সেকোন্ডারী কেয়ার অব ডায়াবেটিস, এখানে গড়ে দৈনিক ৩৫০০ রোগী সেবা নিয়ে থাকে। এছাড়া আছে আইসিইউ, সিসিউ, ডায়াগনোস্টিক সার্ভিস ইত্যাদি।

 

ডায়াবেটিক এসোসিয়েশন বাংলাদেশ
প্রতিষ্ঠা: ১৯৫৬
বর্তমান সভাপতি: প্রফেসর এ.কে আজাদ
সাধারন সম্পাদক: মি: মো: সাইফ উদ্দিন
অবস্থান: ১২২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন: +৮৮০-২-৮৬১৬৬৪১-৫০, ৯৬৬১৫৫১
ফ্যাক্স: +৮৮০-২-৯৬৭৭৭৭২
ইমেইল: info@dab-bd.org
ওয়েব: www.dab-bd.org