আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

সুপারিশ বঞ্চিত ডাক্তারদের অনশন অব্যাহত


আমার হেলথ (৩ আগস্ট, মঙ্গলবার): ২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েও সুপারিশ বঞ্চিত চিকিৎসকরা আমরণ অনশন কর্মসূচি দ্বিতীয় দিনের মত অব্যাহত রেখেছেন। ২ আগস্ট, সোমবার থেকে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে থেকে তারা এ আমরণ অনশন কর্মসূচি পালন করছে। অনশনরত ডাক্তার আল মাহমুদ লিমন বলেন, সুপারিশ বঞ্চিত ৪৮০ জন ডাক্তারের সাথে সরকার যে আচরণ করছে তা অযৌক্তিক এবং হাস্যকর। কারণ, সরকার অস্থায়ী ভিত্তিতে ডাক্তার নিয়োগ করছে অথচ বিসিএস উত্তীর্ণ হওয়া সত্ত্বেও আমাদের নিয়োগ দিচ্ছে না। নিয়োগ দেয়া না হলে আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান।