সন্তান নেয়ার আগে কী করা উচিত চিকিৎসা বিজ্ঞানের সিলেবাসে অধ্যাপক ডা. এ.বি.এম আব্দুল্লাহর দুটি বই অন্তর্ভূক্ত সোয়াইন ফ্লু: সতর্কতা জরুরী

চিকিৎসায় অবহেলার কারনে ৪ চিকিৎসকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার: ভুল চিকিৎসা ও চিকিৎসকদের অবহেলায় কাজী ফৌজিয়া হক (৪৬) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের চার চিকিৎসকসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ফৌজিয়া হকের বড় বোন কাজী রুহিয়া বেগম বাদী হয়ে গত ২০ ডিসেম্বর রাতে মিরপুর থানায় এ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন- ডা. অশোক দত্ত, ডা. ফরহাদ, ডা. নাসির আহমেদ, ডা. আরিফ, নার্স অলোকা, শিল্পী ও শাহানা। অভিযোগে বলা হয়েছে, রাজধানীর উত্তরার পাকুরিয়া এলাকার বাসিন্দা কাজী ফৌজিয়া হক ১৩ ডিসেম্বর হূদরোগ নিয়ে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হন। এরপর তিনি নিউমোনিয়াসহ অন্যান্য জটিলতায় আক্রান্ত হলেও চিকিৎসকরা তার চিকিৎসার বিষয়ে কোন গুরুত্ব দেননি। পরে ২০ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়। মামলার বাদী নিহতের বোন কাজী রুহিয়া বেগম জানান, হূদরোগের সমস্যার কারণে চিকিৎসক ডা. অশোক দত্তের পরামর্শে এনজিওগ্রাম করার জন্য ওই হাসপাতালে ভর্তি হন কাজী ফৌজিয়া। এরপর চিকিৎসকরা তার শরীরে রক্ত দেয়ার পরামর্শ দিলে তিন ব্যাগ রক্ত দেয়া হয়। তারপর থেকেই ফৌজিয়া কাশি ও ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগতে শুরু করেন। এসময় বারবার বলা সত্ত্বেও চিকিৎসকরা তা পাত্তা দেননি। পরে ১৯ ডিসেম্বর রাতে তার ভয়ানক শ্বাসকষ্ট শুরু হয়। রাত ১২টার দিকে শ্বাসকষ্ট শুরু হলেও ডাকাডাকি করে কাউকে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত ভোর ৬টার দিকে একজন নার্স গিয়ে তাকে অক্সিজেন দেয়। ২০ তারিখ সকালে তার অবস্থা আরও খারাপ হলে ফৌজিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়। সেখানে রাত পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়|