চিকিৎসা বিজ্ঞানের সিলেবাসে অন্তভূক্ত হয়েছে বাংলাদেশের প্রখ্যাত মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এ. বি.এম আবদুল্লার দুটি বই। বই দুটি হচ্ছে শর্ট কোর্সেস ইন ক্লিনিক্যাল মেডিসিন ও রেডিওলজি ইন মেডিক্যাল প্র্যাকটিস। অধ্যাপক আবদুল্লাহ শর্ট কোর্সেস ইন ক্লিনিক্যাল মেডিসিন বইয়ে চিকিৎসকদের গোয়েন্দাদের মতো তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হতে পরামর্শ দিয়েছেন। এছাড়া বিভিন্ন রোগের বিবরন, রোগ নির্ণয় পদ্ধতি, কোন রোগের কী চিকিৎসা দিতে হবে তার বিস্তারিত বিবরন তিনি এই বইটিতে লিখেছেন। শর্ট কোর্সেস ইন ক্লিনিক্যাল মেডিসিন বইটি প্রকাশ করেছে ব্রিটিশ-আমেরিকান চিকিৎসা বিজ্ঞান ও শিক্ষা বিষয়ক প্রকাশনা সংস্থা এলসিভিয়ার। প্রকাশনা সংস্থা এলসিভিয়ার সারা বিশ্বের প্রায় ৪০ টি দেশে এই বই বিক্রি করবে। এবং এই বইয়ের ক্রেতা হবেন চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থী ও পেশায় থাকা মেডিসিনের চিকিৎসকেরা। অধ্যাপক আবদুল্লাহ জানান এই বইটিতে প্রায় ৬০০ ছবি রয়েছে। বিভিন্ন সময়ে অধ্যাপক আবদুল্লাহ কাছে চিকিৎ সা নিতে আসা রোগীদের বিভিন্ন রোগ ও রোগীর ছবিই এই বইটিতে অন্তর্ভূক্ত হয়েছে। অধ্যাপক আবদুল্লাহ রচিত রেডিওলজি ইন মেডিকেল প্র্যাকটিস বইটিও প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা এলসিভিয়ার। এটি মুলত এক্সরে বিষয়ক বই। এক্স-রে মাধ্যমে রোগ নির্ণয় এই বইয়ের মূল প্রতিপাদ্য। এই বইটিতে তিনি সাত শতাধিক ছবি ব্যবহার করেছেন।
বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীরা কলেজে-বিশ্ববিদ্যালয়ে প্রধানত, বিদেশি লেখকদের বই পড়েন, ব্যবহার করেন। বইয়ের একটি বড় অংশ আসে ভারত থেকে। বিশেষজ্ঞ চিকিত্সক ও অধ্যাপকেরাও বিদেশি বইয়ের ওপর নির্ভরশীল। সেক্ষেত্রে বাংলাদেশি লেখকের বই আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত প্রকাশনা সংস্থার মাধ্যমে ছাপা হওয়াটা বড় ঘটনা।
অধ্যাপক আবদুলৱাহ জানান, দুটো বইয়ের তিনটি সংস্করণ তিনি নিজেই এ দেশে আগে ছেপেছেন। এলসিভিয়ার সেগুলো দেখেই মনে করে, বইটি আন্তর্জাতিক বাজারে চলার উপযুক্ত।
|