আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

বার্ড ফ্লু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই - প্রাণিসম্পদমন্ত্রী

আমারহেলথ (১৫ ফেব্রুয়ারী, মঙ্গলবার): বার্ড ফ্লু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। তিনি বলেন, বার্ড ফ্লু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা প্রতিরোধ করার জন্য সরকার ও বিশ্ব খাদ্য সংস্থা যৌথভাবে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
মঙ্লবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মিডিয়া সেনসিটাইজেশন ওয়ার্কশপ অন বার্ড ফ্লু শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। যৌথভাবে কর্মশালাটির আয়োজন করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বিশ্ব খাদ্য সংস্থা (এফএও) সার্ক ইউনিট-নেপাল। হচ্ছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, বাজারমূল্য অনুযায়ী ক্ষতিপূরণ পেয়ে খামারিদের এখন আর অসুস্থ মুরগি বাজারে বিক্রি করতে হচ্ছে না। এ সময় তিনি জানান, বার্ড ফ্লু দ্রুত শনাক্ত করা ও নিয়ন্ত্রণের জন্য বিশ্ব খাদ্য সংস্থা এবং বিশ্ব ব্যাংকের সহায়তায় এভিয়ান ইনফুয়েঞ্জা অ্যাকটিভ সার্ভেইল্যান্স করা হয়েছে।
এদিকে নরসিংদীর শিবপুরে বার্ড ফ্লু আক্রান্ত ২৩ হাজার মুরগি নিধন করা হয়েছে।
মঙ্লবার দুপুরে নরসিংদী ও শিবপুর পশু অধিপ্তরের উদ্যোগে এসব আক্রান্ত মুরগি নিধন করা হয়। নরসিংদী পশু অধিদপ্তরের ডিএলও মোরশেদুর রহমান জানান, নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কামারগাও এলাকার মোস্তাফিজুর রহমানের মালিকানাধীন সাথী পোল্টি কমপেক্সের লেয়ার মুরগির মধ্যে রোগ দেখা দেয়। খামার মালিক পক্ষ থেকে বিষয়টি শিবপুর পশু অধিদপ্তরের কর্মকর্তাদের জানালে শিবপুর ও নরসিংদীর পশু অধিদপ্তরের ডাক্তার ও কর্মকর্তারা খামার পরিদর্শন করে। পরে মুরগির পরীক্ষা শেষে বার্ড ফ্লু রোগ নিশ্চিত করা হয়।