আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

কিশোরগঞ্জে বার্ড ফ্লু

আমারহেলথ (০৩ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার): কিশোরগঞ্জে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড-ফ্লু) রোগে আক্রান্ত একটি খামারের প্রায় সাত হাজার মুরগী নিধন করা হয়েছে।
বৃহস্পতিবার কিশোরগঞ্জ সদরের মারিয়া ইউনিয়নের বগাদিয়া গ্রামের ভাই ভাই পোল্ট্রি ফার্মের ওই সাত হাজার মুরগী নিধন করা হয়। 
জানা গেছে, সদরের মারিয়া ইউনিয়নের বগাদিয়া গ্রামের ভাই ভাই পোল্ট্রি ফার্মের মালিক মোজাম্মেল হকের খামারে বেশ কয়েক দিন ধরেই অজ্ঞাত রোগে মুরগী মারা যেতে থাকে। মুরগী মারা যাবার বিষয়টি প্রাণিসম্পদ হাসপাতালে জানানো হলে সঙ্গে সঙ্গে প্রাণিসম্পদ হাসপাতালের একদল কর্মী খামার পরিদর্শন করেন।
জেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. বাহাদুর আলী জানান, বুধবার মুরগী মারা যাবার খবর শুনে তাৎক্ষণিক খামারে চলে আসেন। পরে সেখান থেকে কয়েকটি মুরগীর নমুনা সংগ্রহ করেন এবং হাসপাতালে নিয়ে পরীক্ষা করিয়ে প্রাথমিকভাবে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার বিষয়টি নিশ্চিত হন। 
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জালাল উদ্দিন জানান, জেলা প্রাণিসম্পদ অফিসের টেস্টে বার্ড-ফ্লু’র বিষয়টি নিশ্চিত হওয়ার পর বুধবার দুপুরে মুরগীর সেম্পল দিয়ে ঢাকা কেন্দ্রীয় গবেষণাগারে পাঠানো হয়। সেখান থেকে ওই দিন রাত ১০টার সময় কনফারমেশন আসে।