
বিশ্ব এ্যজমা দিবস দেশে ৭০ লাখ মানুষ শ্বাসকষ্টে ভুগছেন |
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক বলেন, সারাদেশের এ্যাজমা রোগীদের উন্নত চিকিৎসার জন্য বর্তমান সরকার নতুন নতুন যন্ত্রপাতি বরাদ্দ দেয়াসহ আনুষঙ্গিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। একইভাবে এ্যাজমা চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। তিনি আরো বলেন, সরকার বক্ষব্যাধিতে আক্রান্ত বিপুল জনগোষ্ঠীর সুচিকিৎসার জন্য দেশে ১৩টি মেডিক্যাল কলেজ হাসপাতালে রেসপিরেটরি ইউনিটে রেসপিরেটরি মেডিসিনের ৪৭টি এবং দুটি মেডিক্যাল কলেজে ১০টি থোরাসিক সার্জারির পদ সৃষ্টি করেছে। শীঘ্রই এসব পদে উপযুক্ত লোককে পদোন্নতি ও পদায়ন করা হবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকির বলেন, এ্যাজমা এ্যাসোসিয়েশনের এ ধরনের বৈজ্ঞানিক আয়োজন আধুনিক চিকিৎসায় যুগোপযোগী প্রয়োগ ও চিকিৎসাবিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার, অংশগ্রহণকারী চিকিৎসকদের মধ্যে ছড়িয়ে দেবে। আর এ্যাজমা রোগীদের উন্নত চিকিৎসার পথ সুগম করবে। এ্যাজমা এ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মির্জা মোহাম্মদ কিরণ বলেন, দেশের প্রায় এক-তৃতীয়াংশ রোগী ফুসফুসের বিভিন্ন রোগে আক্রান্ত। শুধুমাত্র এ্যাজমা বা শ্বাসকষ্টে ভুগছেন প্রায় ৭০ লাখ মানুষ। তিনি আরো বলেন, বক্ষব্যাধি দেশের অন্যতম একটি প্রধান স্বাস্থ্য সমস্যা। মেডিক্যাল কলেজে মেডিসিন ওয়ার্ডে রোগীদের প্রায় ২০ ভাগ রোগী বিভিন্ন ধরনের বৰব্যাধি নিয়ে ভর্তি হয়। সেই তুলনায় বক্ষব্যাধি বিশেষজ্ঞের সংখ্যা অপ্রতুল। ডা. মির্জা মোহাম্মদ হিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব ডা. মোঃ আবুল মাজিজ, এ্যাজমা এ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. মোঃ সাইদুল ইসলাম, যুগ্ম মহাসচিব ডা. নারায়ণ চন্দ্র দত্ত, দফতর সম্পাদক ডা. নাইমুল হক শাম্মী, কোষাধক্ষ ডা. মোঃ আবু রায়হান। |
৪ মে, আমারহেলথ: দেশের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ ফুসফুসের বিভিন্ন রোগে আক্রান্ত। শুধুমাত্র এ্যাজমা বা শ্বাসকষ্টে ভুগছেন প্রায় ৭০ লাখ মানুষ। ০৪ মে বিশ্ব এ্যাজমা দিবস উপলক্ষে হোটেল শেরাটনে এ্যাজমা এ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধনী পর্বে বক্তারা এ তথ্য দেন। এছাড়া এ অনুষ্ঠানে অ্যাজমা ও সিওপিডি রোগীর স্বার্থে তৈরি ন্যাশনাল অ্যাজমা গাইডলাইনস-এর যুগোপযোগী আধুনিক সংস্করণ ও সর্বস্তরে তার বাস্তবায়ন প্রয়োগের প্রতি সরকারকে গুরুত্ব দেয়ার দাবি জানানো হয়। এই সম্মেলনে প্রায় চারশ জন চিকিৎসক অংশগ্রহণ করেন। এবারের বিশ্ব অ্যাজমা দিবসের প্রতিপাদ্য হচ্ছে- অ্যাজমার নিয়ন্ত্রণ নিজের হাতে।
Copyright © 2009 |Amarhealth|