আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

অ্যানথ্রাক্সের রেড এলার্ট উঠিয়ে নেয়া হয়েছে

আমারহেলথ (২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার): প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, আসন্ন ঈদ-উল-আযহার আগেই অ্যানথ্রাক্স পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব হবে।
মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ চামড়া ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। গত ১১ দিনে দেশের কোথাও অ্যানথ্রাক্স আক্রান্ত গরু চিহ্নিত হয়নি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী গত ৪ দিনে দেশের কোথাও আক্রান্ত রোগী পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি। অ্যানথ্রাক্স নিয়ে ঘোষিত রেড এলার্ট প্রত্যাহারের কথাও জানান প্রাণিসম্পদমন্ত্রী । 
তিনি বলেন, শুধুমাত্র গরু জবাই বন্ধের জন্যে রেড এলার্ড জারি করা হয়নি। এ সতর্কতা জারি করা হয়েছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংশ্লিষ্ট পশু কর্মকর্তাদের প্রস্তুত রাখতে। কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে যাতে করে দেশের সর্বত্র অ্যানথ্রাক্স আক্রান্ত পশুর ভ্যাকসিন নিশ্চিত হয়। 
ব্যবসায়ী নেতৃবৃন্দ সাংবাদিকদের জানান, অ্যানথ্রাক্স আতঙ্কের কারণে দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত চামড়া রপ্তানি এখন হুমকির মুখে। তারা বলেন, ঈদুল ফিতরের পর লক্ষ্যমাত্রার মাত্র ২০% চামড়া পাওয়া গেছে। এখন পর্যন্ত যে চামড়া মজুদ রয়েছে তা আগামী ১০ থেকে ১৫ দিন রপ্তানি করা যাবে। কাঁচা চামড়া অপ্রতুল থাকায় দেশের প্রায় ২০৬টি চামড়া শিল্প প্রতিষ্ঠান প্রায় ১শ মিলিয়ন ডলার পরিমাণ লোকসান গুনছে। তবে তারা মন্ত্রীর সাথে সাক্ষাতের পর আশ্বস্ত হয়েছেন বলে সাংবাদিকদের জানান।