আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

স্বার্থান্বেষী মহল দেশে অ্যানথাক্স আতঙ্ক ছড়াচ্ছে- প্রাণিসম্পদমন্ত্রী

আমারহেলথ (০৩ অক্টোবর, রবিবার): প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, একটি স্বার্থান্বেষী মহল দেশে অ্যানথাক্স আতঙ্ক ছড়াচ্ছে। রোববার দুপুরে মাংস ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ ডেইরি ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যারা অ্যানথাক্স আতঙ্ক ছড়িয়েছেন এবং ছড়াচ্ছেন সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি জানান, ৭টি পোল্ট্রি খামার এ আতঙ্ক ছড়ানোর সঙ্গে জড়িত।
আগামীকাল মন্ত্রিসভায় পশু জবাই আইন নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। মন্ত্রী দাবি করে বলেন, অ্যানথ্রাক্স এখন সরকারের নিয়ন্ত্রণে। ১৮ সেপ্টেম্বরের পর দেশের কোথাও অ্যানথ্রাক্স আক্রান্তের খবর পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন। 
উল্লেখ্য, সম্প্রতি অ্যানথ্রাক্স আক্রান্ত হয়ে দেশে ৪৮টি গরু ও ৫৬টি ছাগল মারা যায়। অসুস্থ হয় ৫শ মানুষ।