আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

আজ আমার ডা.মো:শফিকুল ইসলামকে

আমারহেলথের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ডা. মো: শফিকুল ইসলাম সহযোগী অধ্যাপক, চক্ষু বিজ্ঞান বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ডিটেইল প্রোফাইল এমবিবিএস করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে।

ডা: মো: শফিকুল ইসলামের দেশের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন ধিতপুর গ্রামে। তাঁর পরিবার ব্রিটিশ বিরোধী আন্দোলনে গ্রামবাসীদের সংগঠিত করেছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে এ পরিবারের বেশ কজন সদস্য সক্রিয় অংশগ্রহণ করেছে। ১৯৮৯ সালে এফসিপিএস ডিগ্রি করেন। চিকিৎসাক্ষেত্রে ভারতের বিশ্বখ্যাত অরবিন্দ চক্ষু হাসপাতালে বিশ্ব স্বাস্থ্যসংস্থার ফেলোশীপ, ছানি অপারেশনে শর্ট টার্ম আইওএল ফেলোশীপ, ডায়াবেটিক রেটিনোপ্যাথির ওপর প্রশিক্ষণ, গুজরাটের আহমেদাবাদে ফেকো সার্জারির ট্রেনিং নিয়েছেন । বাংলাদেশ কমিউনিটি অফথালমোনমিক্যাল সোসাইটির মহাসচিব হিসেবে কমিউনিটি পর্যায়ে চক্ষু রোগীদের সেবাদান কর্মকাণ্ড সংগঠিত করা, গ্লুকোমা ও ছানি চিকিৎসায় তাঁর রয়েছে বিশেষ অবদান। রোগীর প্রতি ডা: মো: শফিকুল ইসলামের সাজেশন: শারীরিক অসুস্থতার প্রাথমিক পর্যায়েই চিকিৎসকের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন। চাকচিক্যতা নয় কমিটেড চিকিৎসকের চিকিৎসা গ্রহণে মনোযোগী হোন। স্বাস্থ্যখাতকে আরও সেবামূলক কীভাবে করা যায় বিষয়ে তিনি বলেন তথাকথিত ক্যাডার সার্ভিস ভেঙে মেডিক্যাল কলেজভিত্তিক আঞ্চলিক কর্তৃপক্ষের অধীনে স্বাস'্যসেবা ন্যস্তকরণ। সরকারি ডাক্তারদের প্রাইভেট প্রাকটিস বন্ধ করে আকর্ষণীয় ইনসেনটিভ প্রদান। মেডিক্যাল শিক্ষায় বাজেট বরাদ্দ বৃদ্ধি করে আন্তর্জাতিক মান নিশ্চিত করন। প্রাইভেট ক্লিনিক, মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানের ওপর সুষ্ঠু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। চেম্বার: আর এস মেডিক্যাল সেন্টার ১৫৩/১ গ্রীন রোড, ঢাকা।