আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

পাঁচজন চিকিৎসক সাময়িকভাবে বরখাস্ত

আমারহেলথ (১৮ জানুয়ারী, বুধবার): কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকার অভিযোগে পাঁচজন চিকিৎসককে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসকদের কাছে সোমবার চিঠি পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সূত্রে জানা যায়, যেসব চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত হয়েছে, তাঁরা হলেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মো. ইনায়েত উল্লা, মেডিক্যাল অফিসার ডা. সাজ্জাদ হোসেন, মেডিক্যাল অফিসার ডা. শায়লা শারমিন, মেডিক্যাল অফিসার ডা. আনিকা নেওয়ার সাদিয়া এবং গাজীপুর সদর হাসপাতালের নাক-কান ও গলা বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. মোস্তফা কামাল। আদেশ জারির দিন থেকে অভিযুক্ত চিকিৎসকদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।