শুরু হোল ফুটবল উন্মাদনা

শিল্পীর মোহনীয় ভঙ্গিমার নাচ আর চমৎকার সব গানের সুরে পুরো জোহেন্সবার্গই যেন জেগে উঠল নতুন এক উদ্দীপনায়। শাকিরার থিম সং ওয়াকা ওয়াকা গানের সুরে মেতে উঠেছে আজ সারা বিশ্ব। গানের এমন শব্দের ঝংকারের মত ফুটবলের ভক্তদের আরও একমাস এমনই মোহিত করে রাখবে বিশ্বকাপ ফুটবল।
১৫শ একাশি জন উল্লসিত শিল্পীর পরিবেশনায় মূগ্ধ হয়েগিয়েছিল সারা বিশ্ব। সেইসব শিল্পীদের আগামী আফ্রিকান প্রজন্ম গর্ব ভরে স্মরন করবে। তারা মনে রাখবে দক্ষিন আফ্রিকান মানুষকে মুক্তির আলো দেখানো নেলসন ম্যান্ডেলার কথা। ফুটবল ভক্তদের দৃষ্টিও আপাতত নেলসন ম্যান্ডেলার দেশে। ম্যান্ডেলা উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেননা ঠিকই কিন্তু পুরো অনুষ্ঠানে ছিল তাঁর আবহ।
ফুটবল মানেই যে উন্মাদনা। ফুটবলের এই উচ্ছাস আরো একমাস থেকে যাবে দক্ষিন আফ্রিকায়। এরপর দেশান্তরি হবে এ আসর। সেই সময় আরো অনেক পরের। ফুটবল ভক্তদের দৃষ্টি এখন শুধু প্রিয় দল, প্রিয় তারকা আর প্রিয় গোলের দিকে।