পরিমিত আহার করা উচিত। সাথে দিনে অন্তত ৩ কিলোমিটর হাটা উচিত। সুবীর নন্দি সংগীত শিল্পী
সবার শরীরকে ঠিক রেখে চলা দরকার। মন ও শরীর দুজন দুজনার। তাই মনকে ঠিক রাখতে হলে শরীরকে ঠিক রাখতে হবে। যারা স্বাস্থ্যের জন্য কাজ করে যাচ্ছে তাদের জানাই সাদুবাদ। এস আই টুটুল সংগীত শিল্পী
আসলে স্বাস্থ্য সেবায় জনগনের সচেতনতার বিকল্প নেই। আমাদের গণসচেতনতায় যেমন শিশু শ্রম, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক নিরাপত্তা ইত্যাদি প্রাসাংঙ্গিক। তবে স্বাস্থ্য সেবায় আমাদের অধিকতর মনোযোগ ও গুরুত্ব দিতে হবে। এটি জনগুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে সাম্প্রতি ভিটামিন-এ ও কৃমির প্রকোঁপে অনেক শিশু অসুস্থ হয়েছে, এমনকি অনেকে মৃত্যু বরণ করেছে। সেই ক্ষেত্রে সরকার ও জনগনকে অধিক সচেতন হতে হবে। ফকির আলমগীর সংগীত শিল্পী
|