রাবণের মুক্তি

ঐশ্বরিয়া রায়ের অভিষেক হয়েছিল মনি রত্নমের আলোচিত তামিল ছবি ইরুভার দিয়ে। স্বাভাবিক ভাবেই ঐশ্বরিয়া মনির সঙ্গে কাজ করতে আগ্রহী। সেই মনি রত্নমের নতুন ছবি রাবণে ঐশ্বরিয়া এবং অভিষেক কাজ করেছেন একত্রে। রাবণ ছবির নাম ভূমিকায় অভিষেক। স্বামী-স্ত্রীর চরিত্রে ঐশ্বরিয়া ও বিক্রম। এ রাবণ, রামায়ণের রাবণ নয়, তিনি বীরা। বীরার বোন প্রীয়ামনি মারা যায় পুলিশ দেবের (বিক্রম) কারণে। দেবকে শিক্ষা দেয়ার জন্য বীরা অপহরন করে দেবের স্ত্রী রাগিনীকে (ঐশ্বরিয়া) । এরপর বীরা কি করে ‘রাবণ’ হয়ে উঠে, এ নিয়ে মনি রত্নমের ছবি। দুই বছরেরও বেশী সময় ধরে শুটিং হয়েছে অনেকেই তাই ভেবেছিল শেষ পর্যন্ত বুঝি ছবিটা আলোর মুখ দেখবে না। পরিচালক তিনবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ঐশ্বরিয়া প্রবল জ্বরে কাতর হয়ে শয্যাশায়ী হন। তবে ছবির কাজ বিলম্ব হওয়ার পেছনে বড় কারন রাবণ ছবি হিন্দি এবং তামিল সংস্করন। হিন্দি সংস্করনে নায়ক দেব তামিল সংস্করনের ভিলেন বীরা। অভিষেক শুধু হিন্দি সংস্করনে কাজ করেছেন। জঙ্গলে মাসের পর মাস ছবির শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রায় প্রত্যেকে।
অস্কার জয়ের পর এ আর রহমান-গুলজার জুটির এটিই প্রথম ছবি। রাবণের আফ্রিকান ভোকালই বেশী ব্যাবহার করেছেন এ আর রহমান। ছবির কোন কিছুতেই কৃত্রিমতার আশ্রয় নিতে চান নি মনি। তবে ক্লাইমেক্স দৃশ্যের জন্য তাকে তৈরি করতে হয়েছিল তিনটি সেতু। কাটা কাটা গানেও ৫০০ নৃত্যশিল্পী ব্যাবহার করেছেন তিনি। এতো আয়োজন যে ছবির সেই ছবি দর্শক কিভাবে গ্রহন করে এটাই এখন দেখার বিষয়।