পড়াশোনার কারণে নিজেকে গুটিয়ে এনেছি-প্রভা

সাদিয়া জাহান প্রভা। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। মিডিয়ায় অনেকক্ষেত্রে সফল পদচারণা লক্ষ্য করা গেছে এ শিল্পীর। এসব বিষয় নিয়ে বিনোদন প্রতিদিনের মুখোমুখি হয়েছেন তিনি।
ঈদ কেমন কাটালেন?
উৎসবের এ দিনটি ভালোভাবেই কাটিয়েছি। পড়াশুনার চাপ ছিল তাই অন্যান্য বারের চেয়ে আনন্দটা একটু কম হয়েছে।
পড়াশুনার খবর বলুন।
শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইনের উপর পড়াশুনা করছি। এখন তৃতীয় বর্ষে তাই পড়াশুনার বেশ চাপ।
সাম্প্রতিক সময়ে কোন কোন নাটকে অভিনয় করছেন।
শামীম শাহেদের ‘প্রভাতী সবুজ সংঘ’, আকতার ফেরদৌস রানার ‘খুনসুটি’, এজাজ মুন্নার ‘ধূপছায়া’ নাটকগুলোতে অভিনয় করছি।
উপস্থাপক প্রভার খবর কি।
নেহাত শখের বশে উপস্থাপনা শুরু করেছিলাম। বাংলাভিশনের ‘লীজান হারবাল সৌন্দর্য কথা’র উপস্থাপনা করেছি।
এ অনুষ্ঠানটিতে আপনার উপস্থিতি এখন নেই কেন।?
এ অনুষ্ঠানটির এক পর্বের শুটিং করেছি। ২৭ আগস্ট বাংলাভিশনে অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল। পড়াশুনার চাপের কারণে অনেক প্রোগ্রাম থেকে নিজেকে সরিয়ে এনেছি। বলতে পারেন মিডিয়ায় প্রত্যেকটি ক্ষেত্র থেকে পড়াশুনার কারণে নিজেকে গুটিয়ে এনেছি।
কোরবানী ঈদের নাটকের খবর বলুন?
নাট্যকারদের অনুরোধে কয়েকটি নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। কয়েকদিন পরই নাটকগুলোর শুটিং হবে।

স্বাস্থ্যসেবায় তারকারা

স্বাস্থ্যসেবায় ও চক্ষুরোগীদের সহায়তায় মমতাজা করা হবে:

Momotazজীবনের একুল দুকুল জুড়ে হেটেছেন বাঊল শিল্পী মমতাজ। দেখেছেন অভাবী মানুষের নিত্যদিনের বাচার লড়াই। নিজেও ছিলেন এই সব মেহনতী মানুষের টিকে থাকার মিছিলে। আরো দেখেছেন সাফল্যর আলোকিত পৃথিবী, যেখানে ছড়িয়ে আছে হাজার প্রাপ্তি আর অফুরান্ত ভালবাসা । শিল্পী মমতাজ আজও। (বিস্তারিত)
সব বয়সে ডায়েটিং খুব জরুরি