স্বাস্থ্যসেবায় ও চক্ষুরোগীদের সহায়তায় মমতাজ

Momotazজীবনের একুল দুকুল জুড়ে হেটেছেন বাঊল শিল্পী মমতাজ। দেখেছেন অভাবী মানুষের নিত্যদিনের বাচার লড়াই। নিজেও ছিলেন এই সব মেহনতী মানুষের টিকে থাকার মিছিলে। আরো দেখেছেন সাফল্যর আলোকিত পৃথিবী, যেখানে ছড়িয়ে আছে হাজার প্রাপ্তি আর অফুরান্ত ভালবাসা । শিল্পী মমতাজ আজও পেছনে ফিরে তাকান প্রায়ই। চোখের তারাই ভাসে একটুকু বয়সে অন্ধ বাবার চোখের অন্ধকার কাটার মতো গেথে যায় ছোট্ট মমতাজের অন্তুর। সারাদেশে জুড়ে যখন ছড়িয়ে পড়ে মমতাজের খ্যাতি তিনি তখন নিজ জেলা মানিক গঞ্জে নিভৃতে গড়ে তোলেন একটি আধুনিক চক্ষু হাসপাতাল ।
একজন শিল্পীর সামাজিক দায়িত্ব প্রসঙ্গে মমতাজ বলেন কেবল শিল্পী নয় প্রতিটি মানুষের সমাজের প্রতি কিছু দায়িত্ব আছে। সবাইকে নিয়ে তো আমাদের সমাজ। সবাই যদি সমাজটাকে সুন্দর রাখতে সচেতন থাকে তাহলে আমাদের দেশের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে খুব সহজে। তিনি আরো বলেন শিল্পীদের দায়িত্ব সাধারন মানুষের চেয়ে অনেক বেশি । কারন শিল্পীরা সমাজের অগ্রসর অংশ । তারা মানুষের ভালবাসায় ধন্য। নীরতে নিভৃ্তেই মমতাজ মানুষের জন্য কাজ করে যেতে চান। নিজ গুমেই লোকজন জানে তাদের জন্য মমতাজ কতটুকু কী করছেন বা কী করতে চাই।
মমতাজের গ্রামের বাড়ি জয়মন্ডল। এটি পড়েছে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায়। এ গ্রামে মা ও শিশুদের ৫০ সজ্জার একটি বিশেষায়িত হাসপাতাল। পাশাপাশি এখানে উন্নত চিকিৎসকদের পরামর্শ এবং কম দামে ঔষুধ প্রদান করেছে। । দুটো হাসপাতাল কার্যক্রম শুরু হয়েছে। এ হাসপাতালের গরিব মা ও শিশুদের বিনামুল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং কম দামে ওষুধ। দুটো হাসপাতালের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে মমতাজ পালন করছেন মানুষের প্রতি অঙ্গীকার। পাশাপাশী চ্যারিটি অনুষ্ঠানের বিনা সন্মানীত গান গাওয়া, গরিব মানুষের অর্থ সাহায্য, মেধাবী ছাত্র- ছাত্রীদের পড়াশুনার খরচ, মেয়ের বিয়েতে অভাবী বাবকে বিয়ের খারচ।, দান খয়রাত প্রভৃতির কাজও চালিয়ে যাচ্ছেন। এ সম্পকে তিনি বলেন অভাব দরিদ্রের সাথে আমি পরিচিত। অভাবী মানুষের কষ্ট তাই আমি অন্তর দিয়ে অনুভব করি । যখন যে ভাবে পারি সহমমী হিসেবে আমি তাদের পাশে দাড়াতে চাই । দেশের বিভিন্ন সামাজিক সমস্যায় ইস্যুভিত্তিক নানা ক্যাম্পেইন নিয়মিত অংশ নিয়েছেন। এইডস বিরোধী ক্যাম্পেনের তিনি অংশ নিয়েছে। গনসচেতনা তৈ্রীর মাধ্যমে প্রতিরোধে করা সম্বভ বলে তিনি মনে করেন। এইডস প্রতিরোধে মমতাজ সামাজিক ও ধমীয় অনুশাসন মেনে চলার প্রতি সবার কাছে আহবান জানিয়েছেন।