এইচ এম দিদার (বিবিসি আবলম্বনে): এবার এইডস আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী জেনিফার লোপেজ। এইডস রোগের গবেষণায় ৬৭ লাখ ডলার সংগ্রহের জন্য ফ্রান্সে তিনি নিজের ১০টি মূল্যবান উপহার সামগ্রী নিলামে তুলেছেন। এই উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সোনায় মোড়া শ্যামপেন বোতল। এছাড়া তাঁর সঙ্গে ফাইটার জেটে ভ্রমণেরও অফার রয়েছে।
চল্লিশ বছর বয়সী লোপেজ ফান্সে চলমান কান চলচ্চিত্র উৎসবের টাইড সিডিউলের মধ্যেও সময় বের করে নিচ্ছেন অর্থ সংগ্রহের জন্য। এজন্য তিনি বিশ্বখ্যাত তারকাদের সঙ্গে দেখা করছেন। ইতোমধ্যে তিনি প্যারিস হিলটন, নওমি ওয়াটস, মিক জ্যাগার এবং নওমি ক্যাম্বেলের সঙ্গে দেখা করেছেন। এই নিলাম ইভেন্ট সফল করার জন্য লোপেজকে সাহায্য করছেন সংগীতজ্ঞ জে. ব্লিজ, পিটি স্মিথ এবং অভিনেতা রাসেল ক্রো।
|