
হলিউড |
চলচ্চিত্রের বাণিজ্যিক রাজধানী হলিউড
|
সংক্ষিপ্ত ইতিহাস |
সান্তা মনিকা পর্বতের পাদদেশে স্থায়ী আমেরিকানরা বাস করতেন। স্প্যানিশরা যখন অনুসন্ধানের উদ্দেশ্যে প্রথম এ এলাকায় আসে তখন থেকেই মূলত এ জায়গার নাম হয় হলিউড। স্প্যানিশরা হলিউড দখলের পর স্প্যানিশ সরকার একে দুইভাগে বিভক্ত করে। ফলে পশ্চিম অংশে র্যাননকো লস ব্রা (Rancho Los Brea) উপনিবেশ এবং পূর্ব অংশে র্যােনকো লস ফেলিজ (Rancho Los Feliz) উপনিবেশ স্থাপিত হয়। ১৮৮৬ সালে এইচ. এইচ. উইলকক্স (H.H Wilcox) নামে এক ব্যক্তি র্যা নকো লা ব্রা নামক জায়গা ক্রয় করেন। কয়েক বছরের মধ্যে উইলকক্স এ জায়গাকে একটি মর্যাদাপূর্ণ স্থানে পরিণত করার জন্য বৃহৎ পরিকল্পনা প্রণয়ন করেন। তার পরিকল্পনা অনুযায়ী খুব স্বল্প সময়ের মধ্যে এ স্থানটি একটি মর্যাদাপূর্ণ স্থানে পরিণত হয়। মহারানী এ্যানি (Anne), ভিক্টোরিয়া (Victoria) প্রমুখ বিখ্যাত ব্যক্তিবর্গ এ স্থানে বসতি স্থাপন করে একে পুনরুজ্জীবন দান করে। মিসেস ডেইডা (Daeida) উইলকক্স ফান্ডের টাকা তুলে মন্দির, স্কুল ও লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। ফলে খুব স্বল্প সময়ে হলিউড পরিপূর্ণতা লাভ করতে সক্ষম হয়। ১৯০৩ সালে আলোচ্য দুই সম্প্রদায় একত্রিত হয়। এরপর থেকেই হলিউডের যাত্রা নতুন দিকে মোড় নেয়। |
চলচ্চিত্র শিল্প এবং হলিউড |
বৃহত্তম লস এঞ্জেলস-এ চলচ্চিত্র প্রতিষ্ঠায় অগ্রগামী ভূমিকা পালন করে হলিউড। ১৯০৬ সালে লস এঞ্জেলসে বায়োগ্রাফ কোম্পানি ‘A Daring hold-up in southern California’ নামে একটি স্বল্প-দৈর্ঘ্য ছবি তৈরি করে। ১৯০৯ সালের আগস্ট মাসে সেলিগ পলিস্কোপ কোম্পানি (Selig polyscope company) প্রথম স্টুডিও প্রতিষ্ঠা করে। ১৯১০ সালে পরিচালক ডি. ডব্লিউ গ্রিফিট (D.W.Grifhith) এর উদ্যোগে Blanche sweet, Lillian Gias, Many pick ford, Lionel Barrymore এবং অন্যান্য অভিনেতাদের সহযোগিতায় ‘In old California’ নামে একটি চলচ্চিত্র তৈরি হয়। যার উদ্দেশ্য ছিল লস এঞ্জেলসের ৫ মাইল (৮ কি.মি.) এলাকা জুড়ে একটি ‘ছোট হলিউড ভিলেজ’ তৈরি করা। যেখানে চলচ্চিত্র কোম্পানিগুলো ছবি তৈরি করবে এবং বন্ধুত্বপূর্ণভাবে উপভোগ করবে। ১৯১১ সালে নেস্টর কোম্পানি (The Nestor Company) প্রথম হলিউডে চলচ্চিত্র চালু করে। ১৯১৪ সালে Cecil B. Demile এবং Oscar Apfel- এর পরিচালনায় The Squaw man নামে হলিউড স্টুডিও থেকে First feature Film তৈরি হয়। ১৯১৫ সালে বেশিরভাগ আমেরিকান চলচ্চিত্র তৈরি হয় লসএঞ্জেলসে। ১৯২০ এবং ১৯৩০- এর দশকে চলচ্চিত্র শিল্পকে কেন্দ্র করে হলিউড ব্যাংক, ক্লাব, রেস্টুরেন্ট ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠে। ফলে হলিউড ধীরে ধীরে সমৃদ্ধি লাভ করতে থাকে। আধুনিক হলিউড |

বিশ্বের আলোচিত ও উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে হলিউড অন্যতম। এ স্থানটির জনপ্রিয়তা ও খ্যাতির পিছনে রয়েছে এর সাথে জড়িত ব্যক্তিদের অক্লান্ত পরিশ্রম, সুনিপুণ দক্ষতা ও সুতীক্ষ্ণ বাস্তবমুখী চিন্তাধারা। হলিউডের চিন্তাধারা বিশ্ববাসীকে নতুন করে ভাবতে শিখিয়েছে। আর এ অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে হলিউড প্রতিনিয়ত নতুন নতুন চমক উপহার দিয়ে যাচ্ছে।মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লসএঞ্জেলস জেলার পশ্চিমÑউত্তর পশ্চিম ডাউনটাউনে হলিউড অবস্থিত। সাংস্কৃতিক অঙ্গন তথা চলচ্চিত্র শিল্পের ঐতিহাসিক কেন্দ্র হিসেবে এ স্থানটি বিশেষভাবে পরিচিতি লাভ করেছে।



Copyright © 2009 |Amarhealth|