ঢালিউড শাসন করতে পারেন রেসি

রেসির ক্যারিয়ার শুরু হয়েছিল কপাল নামের ফ্লপ ছবি দিয়ে। এরপর অবশ্য রেসি তার ফ্লপ নায়িকার অপবাদ ঘোচাতে সময় লেগেছে। ‘অবুঝ শিশু’ ছবিটি হিট আর ‘আমার জান আমার প্রাণ’ সুপার হিট।
যদিও অবুঝ শিশু ছবির সাফল্যের কৃতিত্বপুরোটাই চলে যায় প্রয়াত নায়ক মান্নার ঘাড়ে। তবে রেসির ছবি চলে না এই মন্তব্য তাকে আর শুনতে হয়নি। এরপর সোহানুর রহমান সোহানের ‘আমার জান আমার প্রাণ’ ছবিতে তার দুর্দান্ত গ্লামারস উপস্থিতি বদলে দেয় সবকিছু। রেসিকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন নির্মাতারা।
রেসির হাতে এখন ছবির সংখ্যা একেবারেই কম নয়। উল্লেখ করার মতো বিষয় হলো এসব ছবির ব্যবসায়িক সফলতা নিয়ে অনেকেই আগাম ইঙ্গিত দিচ্ছেন। এই শুক্রবার মুক্তি পাবে রেসি অভিনীত ‘রাস্তার ছেলে’ ছবিটি। শাহীন সুমন পরিচালিত এ ছবিতে রেসির নায়ক ইমন। একই পরিচালকের ৫ টাকার প্রেম ছবিটিও এখন মুক্তির মিছিলে।

এ ছবিতেও তিনি জুটি বেধেছেন ইমনের সঙ্গে। এই জুটির আরো দুই ছবি নির্মাণাধীন। আহমেদ নাসির পরিচালিত খুনি সন্তান আর মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত নকল বউ। তবে রেসি এরই মাঝে দুর্দান্ত তিনটি ব্রেক পেয়েছেন।আর এই ছবি দুটিই রেসিকে অভিনেত্রী হিসেবে সুনাম আর প্রতিষ্ঠা এনে দেবে বলে শিল্পী নিজেই যেমন বিশ্বাস করেন, তেমনি সিনেমাওয়ালারাও ধারনা করছেন। নায়ক রাজ রাজ্জাক পরিচারিত মন দিয়েছি তোমাকে আর মনতাজুর রহমান আকবর পরিচালিত কাজের মানুষ।

মন দিয়েছি তোমাকে ছবিতে রেসি অভিনয় করেছেন সম্রাটের বিপরীতে। গ্রামের সহজ সরল পোড়া খাওয়া বিয়োগাল্পিক একটি চরিত্রে দেখা যাবে তাকে। এ ছবিতে তার গুরুত্বপূর্ণ উপস্থিতি নিয়ে দর্শকের মনে দাগ কাটবে বলে নায়ক রাজও মনে করেন।অন্যদিকে মনোয়ার হোসেন ডিপজল পরিচালিত এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কাজের মানুষ’ ছবিতে রেসিকে দেখা যাবে নির্যাতিত একটি মেয়ের চরিত্রে। যাকে বাড়ির সবাই নির্যাতন করেন। এক পর্যায়ে এই মেয়েটিকে নির্যাতন থেকে উদ্ধার করতে ঐ বাড়িতে কাজের মানুষ হিসেবে প্রবেশ করেন ডিপজল। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ডিপজল আর রেসি। শহীদুল ইসলাম খোকন পরিচালিত চেহারা ছবির কাজও শেষ। অচিরেই ছবিটি সেন্সরে জমা পড়বে। এ ছবিতে রেসি অভিনয় করেছেন একক নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে।

গ্লামারাস চরিত্রে এ ছবিতে একেবারেই ভিল্পুরুপে দেখা যাবে তাকে। সব মিলিয়ে এই তিন ছবির পাশাপাশি রাস্তার ছেলে আর ‘৫ টাকার’ প্রেম ছবির ব্যবসায়িক ফলাফলই রেসির ভাগ্য নির্ধারন করবে। তবে এতোগুলো প্রত্যাশিত ছবির মোটামুটি প্রত্যাশিত ব্যবসা তাকে ভালো একটি অবস্থানে নিয়ে যেতে পারবে বলে অনেকেই মন্তব্য করেছেন।রেসির হাতে এখন ছবির সংখ্যা ১৫টি। তার নায়ক তালিকায় ইমন ছাড়াও রয়েছেন শাকিব খান, নিরব, রুবেল, আমিন খান এবং সম্রাট। তার পরিচালক তালিকায় আছেন বিশিষ্ট পরিচালক শহীদুল ইসলাম খোকন, নায়করাজ রাজ্জাক, মনতাজুর রহমান আকবর, এফ আই মানিক, শাহীন সুমন, শাফি ইকবাল, মোস্তাফিজুর রহমান বাবু, মুশফিকুর রহমান গুলজার, একিউ খোকন, শাহাদৎ হোসেন লিটন, আহমেদ নাসির প্রমুখ। সব মিলিয়ে এই নায়িকা অন্যদের পাশাপাশি আগামীতে ঢালিউড শাসন করতে পারেন এমন ইঙ্গিত অনেকেই দিয়েছেন।-রেডটাইমস বিডি ডটকম

প্রথম চলচ্চিত্রের কাজে চীনে যাবেন শখ কাজে চীনে যাবেন শখ

http://www.amadermedia.com/photo/news_photo/Sokh.jpgছোট পর্দার প্রিয়মুখ শখ। বর্তমানে বাংলাভিশনে প্রচারাধীন ধারাবাহিক নাটক 'লাকি থার্টিন'সহ বেশকিছু নাটকে অভিনয় করেছেন এই মডেল অভিনেত্রী। দর্শকদের অগনিত ভালোবাসার টানে ছোট পর্দা জয় করে এবার তিনি ছুটছেন বড় পর্দার দিকে। যুক্ত হচ্ছেন তার প্রথম চলচ্চিত্র 'তোমাকে ছাড়া বাঁচব না'তে। সম্প্রতি দৈনিক প্রথম আলো'র সাথে দেয়া স্বাক্ষাতকার-এ জানালেন তার প্রথম চলচ্চিত্র 'তোমাকে ছাড়া বাঁচবো না' সম্পর্কে। ছবিটিতে শখের বিপরীতে আছে বর্তমানের ঢালিউড কিং শাকিব খান। চলতি মাসের মাঝামাঝি থেকে এই চলচ্চিত্রের কাজ শুরু হবে। মাসের শেষ দিকে চলচ্চিত্রটির কাজে চীনে যাবেন শখ। সেখানেই এটির বেশীরভাগ কাজ হবে। চলচ্চিত্রের জন্য নিজেকে কীভাবে তৈরী করছেন? এ প্রশ্নের জবাবে শখ জানান- "চলচ্চিত্রে অভিনয় আর নাচ বেশি গুরুত্বপূর্ণ। আমি সেই ছোটবেলা থেকেই নাচ শিখছি। আর নাটকও করছি তখন থেকেই। তাই আলাদা করে এগুলো নিয়ে ভাবছি না। তবে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করছি।"