ত্রিশ পেরিয়েও উজ্জ্বল যাঁরা...

কুঁড়িয়োকো হ্যায় জামানা-এই তত্ত্ব এখন মাঠে মারার যোগাড়। বলিউডের শীর্ষ নায়িকাদের সিংহভাগের বয়স ত্রিশ ছাড়িয়েছে। তবু তারা ক্ষমতায়-জনপ্রিয়তায় রয়েছেন সেরা অবস্থানে। বয়সে ত্রিশের কোঠা পেরোনো এমনই ৯ শীর্ষ বলিউড অভিনেত্রীর হালফিল অবস্থা জানাতে আমাদের এই বিশেষ প্রতিবেদন।http://www.bangladeshinfo.com/lifestyle/images/ent/ash.jpg


ঐশ্বরিয়া রাই
জন্ম : ১ নভেম্বর, ১৯৭৩ (৩৪)

 

চলতি বছর ‘বচ্চন বহু’র সাফল্য ফিফটি ফিফটি। ‘যোধা আকবর’ ব্লক বাস্টার হিট। ‘সারকার রাজ’ চলেছে কোনো রকম। খ্যাতি ও গরীমায় অ্যাশ তারকালোকে জ্বলজ্বলে অবস্থানে থাকলেও মাঠ পর্যায়ে তার দৌড়ের গতি কিছুটা স্তিমিত। হলিউড, বলিউড আর তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি-তিন দিকে বাহু মেললেও সাফল্যের খতিয়ান শূন্যের কাছাকাছি। অ্যাশকে পেলেই ফটোগ্রাফাররা যেভাবে হামলে পড়েন নির্মাতাদের মধ্যে তার ছিটেফোঁটা ত্রস্তভাবও নেই। কিন্তু বচ্চন পরিবারের ঘরণী হওয়ার সুবাদে পাদ-প্রদীপের আলো ২৪ ঘন্টাই তার উপরে। সেই সঙ্গে কান উৎসবের মতো জায়গায় অ্যাশের আবেদনের কথা তো আর নতুন করে বলার কিছু নেই। প্রীতি জিনতা জন্ম : ৩১ জানুয়ারি, ১৯৭৫ (৩৩)

http://www.bangladeshinfo.com/lifestyle/images/ent/prity.jpg


প্রীতি জিনতা
জন্ম : ৩১ জানুয়ারি, ১৯৭৫ (৩৩)

 

ক্রমশ বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছেন প্রীতি। ছবিঘরে শেষ কবে প্রীতি অভিনীত ছবি এসেছে তা কেউ মনে করতে পারবেন না। আগামীতে তার এমন কোনো ছবিও আসছেনা যা তাকে আবার লাইম লাইটে নিয়ে আসতে পারে। এক হিসেবে অবশ্য প্রীতি লাইম লাইটেই আছেন। আইপিএল, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ইত্যাদি নিয়ে সাম্প্রতিক সময়ে তার যে মাতামাতি এর সিকি ভাগ সময়ও যদি তিনি বলিউডকে দিতেন তাহলেও পূর্ব-অবস্থান ধরে রাখা প্রীতির পক্ষে অসম্ভব কোনো ব্যাপার ছিল না বলেই অনেক বোদ্ধারা মনে করেন। ক্রোড়পতি প্রেমিক নেস ওয়াদিয়াহ্কে পেয়ে দর্শকদের কি বেমালুম ভুলে গেলেন প্রীতি জিনতা?

http://www.bangladeshinfo.com/lifestyle/images/ent/shilpa.jpg


শিল্পা শেঠি
জন্ম : ৮ জুন, ১৯৭৫ (৩৩)

 

কাজ না করেও বছরভর আলোচনায় থাকার মূর্তিমান উদাহরণ শিল্পা শেঠি। বছর খানেক পূর্বে কোনো এক নায়ক-প্রধান ছবিতে ‘আপনে’ তার চেহারা খান কয়েক দৃশ্যে দেখা যাওয়ার পর আবার তিনি লাপাত্তা। তবে বড় পর্দায় না থাকলেও ছোট পর্দায় তিনি আছেন বহাল তরিয়তে। এবারের ‘বিগ বস’ উপস্থাপনার দায়িত্ব যে তার কাঁধে! ‘বিগ ব্রাদার’ তাকে ‘স্মল’ তারকায় রূপান্তর করলো কি-না সেই প্রশ্ন এড়িয়ে বলা যায় ওয়ার্ল্ড ট্যুর, যোগা ওয়ার্কশপ, রাজ কুন্দরকে বিয়ের ঘোষণা, প্রযোজনায় আসি আসি ভাব- সব মিলিয়ে শিল্পার পর্দার বাইরের কর্মকান্ড একেবারে ‘কম’ নয়। বিপাসা বসু জন্ম : ৭ জানুয়ারি, ১৯৭৭ (৩১)