মিডিয়া জগতে হিরো, হিরোইন, মডেল, ভিলেন সকলের জন্য ফিগার একটি বড় ব্যাপার। হলিউড, বলিউড ও ঢালিউডের সুপার হিরো ও হিরোইনসহ সকল মডেল তারকারা তাদের বিউটি সম্পর্কে যত সচেতন তেমনি ফিগার ফিটনেসের ব্যাপারে কোন অংশে পিছিয়ে নেই। বর্তমানে বলিউড চলচ্চিত্র সারা বিশ্বে যেমন জনপ্রিয়তা অর্জন করেছে তেমনিভাবে বলিউড সুপার স্টার মডেলরা বিশ্বের সেরা অভিনেতা ও অভিনেত্রী হিসেবে বিশ্ববাসীর কাছে সমানভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। বলিউডের এই জনপ্রিয় তারকাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখতেই দর্শকরা বেশি পছন্দ করে।
বর্তমানে বলিউডের সুপার স্টার অভিনেত্রী কারিনা কাপুর। বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে অভিনয় করে বলিউডে তার অবস্থান সুদৃঢ় করে নিয়েছেন এই বিউটি কুইন অভিনেত্রী। তাই বর্তমান কালের প্রডিউসাররা কেবল তাকে নিয়েই ছবি বানাতে ব্যস্ত। তার ছবি গুলো জনপ্রিয়তাও পাচ্ছেও খুব বেশি। দর্শকদের এই জনপ্রিয়তাকে ধরে রাখতে করিনার যেন চেষ্টা কোন ত্রুটি নেই। নিজের বিউটি, অভিনয়, ফিগার ফিটনেস সব ক্ষেত্রেই সমানভাবে সচেতন এই সুপার স্টার। (বিস্তারিত) |
2 শরা নভেম্বর বলিউডের সুপারস্টার শাহরুখ পা দিলেন 44 এ৷ তাঁর ফ্যানরা তাঁকে কিন্তু 44 তম জন্মদিনের শুভেচ্ছা আগেভাগেই পাঠিয়ে দিয়েছেন৷ ম্যাসেজে চলে গেছে জন্মদিনের শুভেচ্ছা বার্তা৷ এছাড়াও তাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুগামীরা, ফ্যানেরা এবং ইন্ডাস্ট্রীর তারকারা৷
বলিউডের কিং খান নামে খ্যাত শাহরুখ খান অনেক আগে থেকেই বলিউডে তার জনপ্রিয় অবস্থান করে নিয়েছেন। কুছ কুছ হোতা হে, কাভি খুশি কাভি গাম, রবনে বানা দি জডি, ওম শান্তি ওম, বিল্লু ইত্যাদি সুপার হিট ছবি গুলো তাকে নিয়েগেছে জনপ্রিয়তার শীর্ষে। তাই 44 বছরেও কোন অংশে পিছিয়ে থাকতে চান না এই বলিউড বাদশা। তাই বর্তমান কালের জনপ্রিয় সব মডেল তারকাদের সাথে সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি। (বিস্তারিত)
|
বাসম্প্রতি জানা গেছে নানান গল্প, কাহিনী আর গুজবের ঘেরাটোপ থেকে বেরিয়ে এবার বলিউডি গ্ল্যামার গার্ল শিল্পা শেঠি সত্যি সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন। পাত্র সম্পর্কে আগেও জোর কানাঘুষা চলছিল, শেষ পর্যন্ত সে গুজবই সত্যি হয়ে গেল! পাত্র ব্যবসায়ী, নাম আন্দাজ করুন তো!
হ্যাঁ ঠিকই ধরেছেন-পাত্রের নাম, রাজ কুন্দেরা। খবর একাধিক ভারতীয় ওয়েবসাইটের। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বিভিন্ন পার্টি, রেস্তরাঁ আর শপিংয়ের নানান জায়গায় প্রায়ই এ তন্বী শ্যামাকে কেয়ারলেস কেয়ারফুল ধনকুবের রাজ কুন্দেরার বাহুলগ্ন হয়ে ঘুরতে দেখে বেশ কিছুদিন ধরে বাজারে জোর গুজব ভাসছিল! এবার একেবারে পাক্কা খবর জানিয়েই ওয়েবসাইটগুলো জানান দিয়েছে তা। (বিস্তারিত)
|