
প্রায় তিন দশক আগে ছবির শুটিং করতে গিয়ে তিনি আহত হয়েছিলেন। এ জন্য দীর্ঘদিন তাঁকে প্রচুর পরিমাণ রক্ত নিতে হয়। এর ফলে যকৃতের এ সমস্যা দেখা দেয়। গত শুক্রবার পরীক্ষার মাধ্যমে বিষয়টি প্রথম জানা যায়। এখন থেকে যকৃতের জন্য এবং অন্যান্য অসুস্থতার জন্য আমাকে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে জানান বচ্চন। 'বিগ বি'-খ্যাত অভিনেতা জানান, তাঁর শারীরিক অবস্থা জানাজানি হলে অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়বে। কিন্তু তিনি সিদ্ধান্ত নেন, এ কথা গোপন রাখবেন না। তাঁর মনে হয়নি বিষয়টি গোপন রাখার দরকার আছে। বচ্চন বলেন, 'শরীরের কিছু ক্ষেত্রে অবস্থা এমন দাঁড়িয়েছে, সেগুলোর মেরামত করা দরকার। তাড়াতাড়ি বা দেরিতে হোক আমাকে হয়তো কাটাছেঁড়ার জন্য অপারেশনের টেবিলে যেতে হবে।' |
|

আমারহেলথ ডেস্ক (সূত্র-এএফপি): বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন। এ জন্য এখন থেকে তাঁকে নিয়মিত ডাক্তারি পর্যবেক্ষণে থাকতে হবে। গত ২৫ এপ্রিল বচ্চন নিজেই তাঁর ব্লগে এ কথা নিশ্চিত করেন। ৬৭ বছর বয়সী বচ্চন বলেন, তাঁর যকৃতের ২৫ ভাগ নষ্ট হয়ে গেছে। 



Copyright © 2009 |Amarhealth|