
শীতকালে পায়ের যত্নশারমিন আক্তার সুমি |
শারমিন আক্তার সুমি
জনপ্রিয় বিউটিশিয়ান শারমিন আক্তার সুমি। নিজেকে ব্যস্ত রেখেছেন সবসময় ফ্যাশন, বিজ্ঞাপন, টেলিভিশন ও মঞ্চ নাটকের সাথে দীর্ঘ প্রায় বিশ বছর। তার সাথে বিউটি কোর্স ও ফিটনেস এর উপর প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়াও সাংসারিক কাজের ব্যস্ততার মাঝেও তিনি নিজের কমনীয় ত্বকের যত্ন নেন। রূপ সচেতন এই বিউটিশিয়ান নিজের ত্বকের ব্যাপারে যেমন সচেতন তেমনিভাবে অন্যকেও এই ব্যাপারে সচেতনতা বাড়াতে পরামর্শ দেন। মুখের স্বাভাবিক ত্বকের জন্য তাকে বেশি সাজাতে হয় না। হালকা মেকআপ নিলেই হয়। তার মতে, ত্বক ভাল রাখার জন্য অল্প মেকআপ করাই ভাল। আর মেকআপ তোলার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে ভাল করে মেকআপ তোলে ফেলা হয়। আর এজন্য অবশ্যই ফেসিয়াল ও বডি ম্যাসাজ করা উচিত। তবে তিনি ত্বকের যত্নের ক্ষেত্রে পায়ের ত্বকের যত্নকেও অনেক বেশি প্রাধান্য দেন। কারণ সারাদিন কর্ম ব্যস্ততার ফলে, হাটাচলা ও অন্যান্য করণে শরীরের অন্যান্য অংশের চেয়ে ধুলোবালি জমে পায়ের ত্বক খুব সহজে নষ্ট হয়ে যায়। আর শীতকালে ত্বক খুব সহজে আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয়ে পড়ে, এমনকি ত্বক ফেটে যায়। তাই শীতকালে ত্বকের বাড়তি যত্নের পাশাপাশি পায়ের ত্বকের প্রতিও সচেতন হতে হয়। তাই তিনি জানিয়েছেন শীতকালে পায়ের যত্ন কিভাবে নেওয়া যায়।
শীতকালে পায়ের যত্ন |

Copyright © 2009 |Amarhealth|