স্বাস্থ্য সম্মত টি-শার্ট তৈরির আহবানে শেষ হলো বাংলাদেশ টি-শার্ট উসব ২০১০

তানজিনা আক্তার দিপু: স্বাস্থ্য সম্মত টি-শার্ট তৈরির আহবানের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ টি-শার্ট উৎসব ২০১০। ৪দিন ব্যাপি এ উৎসবের সমাপনী অনুষ্ঠানে চিত্রশিল্পী শিশির ভট্টাচার্য, বিশিষ্ট কবি কথা সাহিত্যিক আনিসুল হক, সাবেক ফুটবলার শেখ মো: আসলাম ও ফ্যাশন সাংবাদিক শেখ সাইফুর রহমান উপস্থিত ছিলেন।

চিত্রশিল্পী শিশির ভট্টাচার্য তার বক্তব্যে বলেন-পোশাকের সাথে স্বাস্থ্যের সম্পর্ক অনেক বেশি। আর টি-শার্ট গরমের পোশাক হিসেবে বেশি পরিচিত বলে টি-শার্টের ডিজাইনের প্রতি বেশি সচেতন হতে হবে। কারণ টি-শার্টের ডিজাইন বেশিরভাগ বুকের মাঝখানে থাকে, তাই ডিজাইনের নিচে বুকে ঘেমে গিয়ে স্বাস্থ্য খারাপ হতে পারে। তাই ডিজাইনাররা যদি এদিক বিবেচনা করে তাদের ডিজাইন করেন তবে বাংলাদেশের টি-শার্ট আরও বেশি জনপ্রিয় হবে এবং এধরনের  উৎসব আরও বেশি সাফল্যমণ্ডিত হবে।

এ সময় ফ্যাশন সাংবাদিক শেখ সাইফুর রহমান “আদি থেকে আজকের তারুণ্যের প্রতীক টি-শার্ট” এ বিষয়ের আলেচনায় বলেন- টি-শার্টের সাথে কেবল ফ্যাশনই জড়িত নয় গান, সিনেমা এমনকি শ্লোগান, বিদ্রোহ ও বার্তা টি-শার্টের মাধ্যমেই ফুটে ওঠে। বাংলাদেশের টি-শার্ট সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন ডিজাইনাররা যে তরুণদের নিয়ে কাজ করছে আজিজ সুপার মার্কেট তারই প্রমাণ এবং ২য় টি-শার্ট মেলা তার উৎসাহ স্বরূপ। এছাড়াও বাংলাদেশের টি-শার্ট দেশের বাইরেও অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। তাই টি-শার্টের উদ্যোক্তা ও ডিজাইনারদের আরও বেশী আগ্রহী হবার আহবান জানান তিনি।

শাহবাগের আজিজ সুপার মার্কেটে টি-শার্ট উসব শুরু

তানজিনা আক্তার দিপু: টি-শার্টে দেশীয় ঐতিহ্য ফিরিয়ে আনতে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে ৪ দিন ব্যাপি বাংলাদেশ টি-শাট উৎসব ২০১০ শুরু হয়েছে। ১১ ফেব্রুয়ারি বিকেলে চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী এ উৎসবের উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মডেল অভিনেতা ইমন, নিরব, মিম, জয়া এবং ভাস্কর রাসা। অনুষ্ঠানে টি-শার্টে এদেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ে বিশেষ বক্তব্য রাখেন সাইমন জাকারিয়া। ২য় বারের মত আয়োজিত এই উৎসবের শ্লোগান টি-শার্ট জীবনের চলমান ক্যানভাস। এ উপলক্ষ্যে সন্ধ্যায় মেলা প্রঙ্গনে নাটক, গান ও ফ্যাশন শোর আয়োজন করা হয়। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। উৎসবে অংশ গ্রহণকারী ৭৫টি ফ্যাশন হাউজ টি-শার্টে ২০% ছাড় দিচ্ছে।

শুরু হচ্ছে জীবনের ক্যানভাসে টি শার্ট উৎসব ২০১০

শুরু হচ্ছে জীবনের ক্যানভাসের টি শার্ট উৎসব ২০১০
আগামী ১১ ফেব্রুয়ারি হতে রাজধানীর আজিজ সুপার মার্কেটে শুরু হতে যাওয়া বাংলাদেশ টি শার্ট উৎসব ২০১০ এর আয়োজন করেছে আজিজ সুপার মার্কেটে আবস্থিত প্রায় ৭৫ টি ফ্যাশন হাউস । উৎসবটি ১১ ফেব্রুয়ারি হতে শুরু হয়ে চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত । গত বুধবার মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা এ কথা জানান । মেলায় নিত্য নিত্যউপহার ঐতিহ্য,চরকী, কিংবদন্তী, বেশভুষা, মেঘ, ১৯৭১, টেক্কাসহ মোট ৭৫ টি ফ্যাশন হাউস অংশগ্রহন করবে । মেলা উপলক্ষ্যে সকল পন্যে থাকবে ২০% ছাড়। মেলায় বিশিষ্ট চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, হাশেম খান,সব্যসাচী হাজরাসহ বিভিন্ন শিল্পীর আকা টি শার্ট প্রদর্শিত হবে । এবার মেলার শ্লোগান হচ্ছে টি-শার্ট জীবনের চলমান ক্যানভাস ।মেলা প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ।