প্রোফাইল

ফ্যাশন দুনিয়ায় নতুনত্বের সমাহার নিয়ে ‌‌‌‌‌‍‍নিত্য পহার

নিত্য উপহার’-দেশের ইতিহাস ও ঐতিহ্যকে সংরক্ষণ করা, দেশীয় সংস্কৃতিকে লালন এবং দেশাত্মবোধ জাগ্রত করাই এর প্রধান লক্ষ। এটি মূলত একটি ফ্যাশন হাউস। সত্ত্বাধিকারী বাহার রহমানের নেতৃত্বে ১৯৯২ সালে স্কিন প্রিন্টিং এর মাধ্যমে যাত্রা শুরু হয় এর। স্কিন প্রিন্টিং এর কাজ থেকে প্রথম নিত্য উপহার এককভাবে যাত্রা শুরু করে ২০০১  সালে। দেশীয় ঐতিহ্যকে ফুটিয়ে তুলে তারা প্রথম শুরু করে টি-শার্ট। দেশের ঐতিহ্যকে ধরে রাখার এ উদ্যোগ দেশবাসী এবং দেশের তরুণ সমাজ সানন্দে গ্রহণ করেছিল। একারণে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হিসেবে ২০০১  সালের পহেলা বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রী চারুকলার সামনে টি-শার্ট ব্রিক্রির মাধ্যমে নিত্য উপহারকে স্বাগত জানায়। তারপর থেকে নিত্য নতুন উপহার দিয়ে যাচ্ছে এই ‘নিত্য উপহার’। দেশীয় সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, নজরুল জন্মজয়ন্তী, রবীন্দ্র জন্মজয়ন্তী, দেশাত্মবোধকে জাগ্রত করে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (একুশে ফেব্রুয়ারি), বিজয় দিবস (১৬ই ডিসেম্বর), স্বাধীনতা দিবস (২৬শে মার্চ) সহ বিশেষ দিনগুলিকে যেন সবসময় তারা ফুটিয়ে তুলতে চায় পোশাকের মাধ্যমে। পোশাককে অঙ্গে জড়িয়ে মানুষের মন-মানসিকতাকে ইতিহাস মুখী করাই তাদের উদ্দেশ্য। এছাড়াও দেশের ধর্মীয় উৎসব- ঈদুল ফিতর, ঈদুল আযহা, সারদীয় দুর্গোৎসব ইত্যাদি দিনগুলোর জন্যও থাকে তাদের নতুন নতুন সব পোশাক-আশাক। এককথায় দেশীয় ইতিহাস ও ঐতিহ্য, দেশীয় সংস্কৃতি ও দেশাত্মবোধকে নতুন দিনের জন্য জাগ্রত করার জন্যই এর নাম নিত্য উপহার। নিত্য উপহার মান সম্পন্ন ডিজাইন ও শিল্প কমর্কে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকে। দেশের ইতিহাস, ঐতিহ্য,  সংস্কৃতি, দেশাত্মবোধকে তারা ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তুলছে। বরেণ্য ডিজাইনারদের মধ্যে সেখানে রং তুলি হাতে কাইয়ুম চৌধুরী, হাশেম খান, চন্দ্র শেখর সাহা, ধ্রুব এষ, সব্যসাচী হাজরা ও মাহবুবুর রহমানের মত বিখ্যাত সব শিল্পীরা আল্পনা আঁকেন হাউসটিতে। বর্তমানে টি-শার্ট, পাঞ্জাবি, শর্ট-পাঞ্জাবি, ফতুয়া, মেয়েদের জন্য- টি-শার্ট, সালোয়ার কামিজ, শাড়ি, টপস্‌, ফতুয়া ইত্যাদি নিয়ে আজিজ সুপার মার্কেটের সবচেয়ে বড় ফ্যাশন হাউস হল নিত্য উপহার। শিশুদের জন্যও তাদের রয়েছে টি-শার্ট, পাঞ্জাবি, শার্ট, ফতুয়া ইত্যাদি। দেশের বিখ্যাত ও উন্নতমানের কাপড় দিয়ে দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরে পেতে টাঙ্গাইলের তাঁতের শাড়ি ছাড়াও নরসিংদী ও নোয়াখালির তাঁতের কাপড়, এন্ডি হাফসিল্ক, খাদি হাফসিল্ক, হাফ সিল্ককোটা, টিস্যু সিল্ক, মসলিন সিল্ক, মসলিন কোটা ইত্যাদি কাপড়ের মাধ্যমে তারা দেশের সম্পদকে ধরে রাখতে যেমন চেষ্টা করছে, তেমনি এসব উন্নতমানের কাপড় পরতে অনেক আরামদায়ক ও স্বাস্থ্যোপযোগী। তাদের পোশাকের মধ্যে বাংলাদেশের পতাকা, হাতপাখা, ১৯৭১সাল, ময়মনসিংহ গীতিকা, ২৬শে মার্চ (জর্জ হ্যারিসন) ইত্যাদি ৫০-১০০টি ডিজাইনের টি-শার্ট সবসময় চলে। এছাড়া শাড়ির মধ্যে ফুলপাখি, ভোরের দোয়েল পাখি,প্রভাত ফেরী, শীতলপাটি শাড়ি, চিরন্তনী শাড়ি, ধ্রুব শাড়ি ইত্যাদি প্রচলিত। আরো রয়েছে প্রেমিক জুটি, সুখী দাম্পত্য এবং মধ্যযুগের অসংখ্য প্রণয় উপাখ্যান নিয়ে অল্পিত শাড়ি। আর শালের ক্ষেত্রে ময়মনসিংহ গীতিকা, চারশ বছরের পুরোনো ঢাকা, দেশের হারিয়ে যাওয়া নদী ইত্যাদি দেশের বিভিন্ন বিষয় গুলো সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। তবে সালোয়ার কামিজ, মেয়েদের ফতুয়া ছেলেদের ফতুয়া, পাঞ্জাবি, শার্ট ইত্যাদির ক্ষেত্রে শিল্পীদের নামের সাথে মিল রেখে ডিজাইন গুলো খুব বেশি প্রাধান্য পায়। যেমন সালোয়ার কামিজ মেয়েদের ফতুয়ার ক্ষেত্রে ট্রেইনি ডিজাইনার শান্তা, মুজিবুর ইসলাম, মুনিয়া ইত্যাদি ডিজাইনারদের ডিজাইন গুলো খুব বেশি আকর্ষণীয়। সব্যসাচী হাজরা, মুনিয়া, শান্তা, তনুশ্রী সাহা ইত্যাদি ডিজাইনারদের পাঞ্জাবি, চন্দ্র শেখর সাহা ও কাইয়ুম চৌধুরীর শার্ট, সাজিয়া ও শান্তার ছেলেদের ফতুয়া ইত্যাদি সবসময়ের জন্য খুব বেশি প্রাধান্য পায়। নিত্য উপহারে টি-শার্টের জন্য রয়েছে ৪০০ ডিজাইন, যা আজিজ সুপার মার্কেটের অন্যান্য ফ্যাশন হাউস গুলোর তুলনায় অনেক বেশি। এছাড়া তাদের ৫০-১০০টি ডিজাইনের টি-শার্ট সবসময় চলছে। মূল্যের ক্ষেত্রে তারা সবসময় মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের সাধ্যের কাছাকাছি থাকার চেষ্টা করছে। তাছাড়া ২০০৫ সাল থেকে তারা বসে আঁক নাম দিয়ে বাচ্চাদের একটি চিত্রাংকণ প্রতিযোগিতার আয়োজন করেছে। জয়নুল, কামরূল ও সুলতান এই্‌ তিনটি বিভাগের মাধ্যমে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পুরষ্কারপ্রাপ্ত বিজয়ীদের ডিজাইন থেকে তৈরী করা হয় বাচ্চাদের পোশাক গুলো। যা সত্যি একটি ভিন্নধর্মী আয়োজন। কারণ নিজেদের আঁকা ছবিথেকে ডিজাইন করা পোশাক বাচ্চারা আনন্দের সাথে পরতে চায়। ফ্যাশন হাউস গুলোর ক্ষেত্রে এসব ঘটনা সত্যিই বিরল।
এক নজরে নিত্য উপহার শো-রুম:

১১৮-১১৮/এ ৩য় তলা, আজিজ সুপার মার্কেট,শাহবাগ, ঢাকা-১০০০ শঙ্খবার ৭৯, ৩য় তলা, আজিজ সুপার মার্কেট,শাহবাগ, ঢাকা-১০০০ শঙ্খবার ৫০-৫১, ৩য় তলা, আজিজ সুপার মার্কেট,শাহবাগ, ঢাকা-১০০০ ৫২(নিচ তলা) আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা-১০০০ ৭৩, ২য় তলা চন্দ্রিমা সুপার মার্কেট, নিউমার্কেট, ঢাকা-১২০৫
পাওয়া যাবে: শুধু মাত্র টি-শার্ট পাওয়া যাবে: শুধু মাত্র শাড়ি ও শাল পাওয়া যাবে: শাড়ি ও টি-শার্ট বাদে সব পাওয়া যাবে: সবকিছু পাওয়া যাবে: সবকিছু

ফোন: ৮৬২৯০৩৯, ০১৯২০৩০২১৯৩
ওয়েব: www.nityaupahar.com