বিউটি পার্লার দিয়ে আয়

অতীতের যে কোন সময়ের তুলনায় বর্তমানে তরুন-তরুণীরা অনেক বেশি সৌন্দর্য সচেতন। তাই বর্তমান ফ্যাশন সচেতনতা ও রূপ সচেতনতার যুগে বিউটিশিয়ানদের রয়েছে ব্যাপক চাহিদা। দুনিয়া জুড়ে এ পেশায় চাহিদা এখন বাড়ছে। তাই ঢাকা শহরের অলিগলি, বড় বড় শহর এমনকি মফস্বল শহরগুলোতেও এখন অনেক বিউটি পার্লার গড়ে উঠেছে। এ ব্যাপারটাকে মাথায় রেখে যেকেউ এখন শুরু করতে পারেন বিউটি বিজনেস। হতে পারেন একজন সফল বিউটিশিয়ান বা রূপ বিশেষজ্ঞ।

 

প্রশিক্ষণের জন্য যোগাযোগ : এ বিষয়ের উপর উচ্চতর প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ কিছুটা হলেও সৃষ্টি হয়েছে। এ বিষয়ে প্রশিক্ষণ দেয় এমন কিছু ট্রেনিং সেন্টার এখন ঢাকাসহ প্রায় প্রত্যেকটি বড় শহরেই গড়ে উঠেছে। তেমন কয়েকটি প্রতিষ্ঠানের ঠিকানাঃ গীতিস্‌ বিউটি পার্লার, ১৪৬, শান্তিনগর, ঢাকা, ফোনঃ ৮৩৫১৪৬৮, ০১৭১৩-০১০০২১।

পারসোনা, সুবাস্তু জেনিম প্লাজা (২য় তলা), বাড়ি নং- ৩১২, রোড নং- ২৭, ধানমন্ডি, ঢাকা, ফোনঃ ৮১১০১৭৯। বিথিস হারবাল, বাড়ি- ৭, রোড- ৪, ধানমন্ডি, ঢাকা। মুন বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টার, ৫৯ নং তাঁতী বাজার, নয়াবাজার, ঢাকা। ফোনঃ ০১৯১২-৮৮২১০৭, ০১৭১১-০০৭৪৮০।

 

আমাদের দেশের বিউটি পার্লারগুলো যে কী পরিমাণ আয় করছে তা বুঝা যায় বিলাসবহুল বিউটি পার্লার গুলো দেখে। এ ব্যবসায় লোকসানের কোন সম্ভাবনা নেই। এটা এমন ব্যবসা যার কোন নির্দিষ্ট সিজন নেই। সারা বছরই চলছে। বিউটিশিয়ানরা সাধারণত সেলুন বা বিউটি পার্লারেই বেশি কাজ করে থাকেন। অনেকেই আবার ছোট্ট পরিসরে নিজস্ব গ্রাহক নিয়েই পার্লার শুরু করেছেন। আপনি চাইলে পার্টটাইম অথবা ফুলটাইম কোন বিউটি পার্লারে কাজ করতে পারেন। যেখানে আপনার বেতন হতে পারে ৩,০০০ থেকে ৬০০০ টাকা বা তারও বেশী। আজকাল অনেক ছাত্রীরাই পড়াশোনার পাশাপাশি বিউটিশিয়ান হিসেবে কাজ করছে। মেয়েদের জন্য এ পেশাটি খুব ভালো। সৌন্দর্যের প্রতি প্রায় সব মেয়েদেরই দুর্বলতা রয়েছে। কাজটাই যেহেতু মেয়েদেরকে নিয়ে তাই এ পেশায় মেয়েদেরই ভালো করার সুযোগ রয়েছে। যাদের ছোটবেলা থেকেই রূপচর্চা তথা সৌন্দর্যের প্রতি আগ্রহ রয়েছে এবং যারা এ বিষয়ে লেখাপড়া করবে তারাই এ পেশায় ভাল করবে। আর চাকরি করতে না চাইলে নিজেই একটি বিউটি পার্লার গড়ে তুলতে পারেন। এটি হতে পারে আপনার বাসার কোন একটি রুমে। একটি মাঝারি ধরনের বিউটি পার্লার প্রতিষ্ঠিত করতে মোটামুটি ৫০,০০০ টাকা হলে চলবে। প্রাথমিকভাবে এ টাকায় ভালোভাবে শুরু করা যায়।