
হারবাল চিকিৎসা কেন্দ্রের প্রতারণার বিরুদ্ধে মামলা |
এ ধরনেরই একটি ঘটনার বর্ণনা দেন ওষুধ প্রশাসন পরিদফতরের মেডিক্যাল অফিসার ডা. মো. সেলিম মিয়া। তিনি জানান, ওষুধ প্রশাসন পরিদফতরের অভিযানকারী দলের সঙ্গে কয়েকদিন আগে ঢাকার যাত্রাবাড়ি এলাকার একটি হারবাল চিকিৎসা কেন্দ্রে তিনি গিয়েছিলেন । ওই কেন্দ্রে ওষুধ নিতে আসা মুন্সীগঞ্জের একজন রোগীর কাছে তিনি জানতে চান, ওষুধ খেয়ে ফল পেয়েছেন কিনা। জবাবে রোগী জানান, হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে তাকে বলা হয়েছে এক থেকে দুই ডোজ ওষুধ খেলেই রোগ ভালো হবে। তাই তাদের কথামতো কয়েক দফায় মোট পাঁচ হাজার টাকা দিয়েছি। কিন্তু এখন অনেকগুলো ডোজ খেয়েও কোনো ফল পাইনি। বলা হচ্ছে- ভালো হবেন, আরো ওষুধ চালিয়ে যান। সেলিম মিয়া বলেন, শুধু যাত্রাবাড়িই নয়, দেশের বিভিন্ন এলাকায় শতাধিক হারবাল চিকিৎসা কেন্দ্র এভাবে ওষুধ বিক্রির নামে প্রতারণা করছে। ওষুধ প্রশাসন অধিদফতর থেকে এই হারবাল চিকিৎসা কেন্দ্রগুলো অনুমোদন নেয়নি। ওষুধ প্রশাসন পরিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইসমাইল হোসেন বলেন, এই ওষুধ কাজ তো করেই না; বরং উল্টো ফল হয়। চিকিৎসার নামে এটা প্রতারণা।
ওষুধ প্রশাসন পরিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে রাজধানীসহ দেশের বিভিন্ন পয়েন্টের ২৯টি হারবাল চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে মামলা করছে ওষুধ প্রশাসন পরিদফতর। ওষুধ প্রশাসন পরিদফতরের অনুমতি না নিয়ে ওষুধ বিক্রি করা ও পত্রিকায় চটকদার বিজ্ঞাপন দেয়া এবং হারবাল চিকিৎসা কেন্দ্রের লাইসেন্স না থাকার অভিযোগে এই মামলা হচ্ছে। |
Copyright © 2009 |Amarhealth|