এই বর্ষায় চুলের যত্ন

ধুলোময়লা, রোদের তাপ, বৃষ্টির জল,পলিউশনের জন্য অনেক সময় চুল নিস্তেজ হয়ে পড়ে। অলিভ অয়েল, নারিকেল তেল ও ক্যাস্টর অয়েলের সঙ্গে মেথি পেষ্ট করে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। চুল ঘন ও উজ্জ্বল থাকবে।

 

দইয়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে ৩/৪ দিন ঘরে রেখে দিন (ফ্রিজে নয়)। শ্যাম্পু করার পর এই মিশ্রন চুলে আধাঘন্টা লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
দুভাগ অলিভ অয়েলের সাথে একভাগ মধু মিশিয়ে পুরো চুলে লাগান। স্ক্যাল্পে লাগানোর দরকার নেই, কারণ বর্ষায় স্ক্যাল্প এমনিতেই বেশি তৈলাক্ত হয়ে যায়। ১৫মিনিট পরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। একই রকম ভাবে অলিভ অয়েল এর সঙ্গে কলা মিশিয়েও লাগাতে পারেন।

 

এলোমেলো চুলের জন্য ব্যবহার করতে পারেন জোজোবা অয়েল। নিয়মিত এটি ব্যবহারে চুলের আগা নরম হয়।

রোদে পোড়া চুলের জন্য নিয়মিত ডিপ হেয়ার কন্ডিশনার ব্যাবহার করুন, এটি চুলের ড্যামেজড অংশ রিপেয়ার করতে, চুলের ময়েশ্চারাইজার বজায় রাখতে সাহায্য করে।

 

হেয়ার কেয়ার প্রোডাক্ট
হেয়ার কেয়ার প্রোডাক্ট কেনার সময় ভাল করে লেবেল পড়ে নিন। খেয়াল রাখুন প্রোডাক্টগুলো যেন চুল উজ্জ্বল রাখার  সাথে সাথে ময়েশ্চারের কাজ করে।

চুল শুকানোর জন্য হট আয়রন ব্যাবহার এড়িয়ে চলুন। ফ্যানের বাতাসে চুল শুকিয়ে নিন। হারবাল হেয়ার কেয়ার প্রোডাক্ট ব্যাবহার করুন।

চুল বেশী টাইট করে বাঁধবেন না। মোটা দাঁতের চিরুনি ব্যাবহার করবেন।
কখন হেয়ার স্পা করা জরুরী?

 

নিচের কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে ফেলুন।

১। আপনার স্ক্যাল্প কি প্রায়শই চুলকায়? এমনকি শ্যাম্পু করার পরও।
২। চুলের ডগা কি রুক্ষ হয়ে পড়েছে?
৩। প্রায়শই চুল জট পাকিয়ে যায়?
৪। হঠাৎ করে চুলে খুব খুশকি হচ্ছে?
২/৩ টি প্রশ্নের উত্তর হ্যা হলেই বুঝবেন আপনার হেয়ার স্পা জরুরী?

 

ঘরোয়া ভাবে চুলের যত্ন।
দুই টেবিল চামচ মেথি সারারাত ভিজিয়ে রেখে মিহ করে পেষ্ট বানিয়ে পেষ্টটা মাথায় লাগিয়ে রাখুন আধা ঘন্টা। তারপর রিঠা দিয়ে চুল ধুয়ে ফেলুন।

শ্যাম্পু করার পর লেবুর রস দিয়ে চুল ধুয়ে ফেলুন।

টক দইয়ের সঙ্গে একটি পাতি লেবুর রস ও নিম পাতার রস মিশিয়ে মাথায় লাগান। মিনিট ৪০ পরে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে দুইবার করতে পারেন।

ডিমের সাদা অংশের সাথে অর্ধেক পাতি লেবুর রস, নিম পাতার রস ও আদার রস মিশিয়ে চুলের গোড়ায় লাগান। আধা ঘন্টা পর হারবাল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।