পোশাক নিয়ে মানুষের ভাবনার শেষ নেই। পোশাকের রং, ডিজাইন, কাপড়, সুতার কাজ ইত্যাদি সবই হতে হবে মনের মত আধুনিক ডিজাইনে। কিন্তু পোশাকের বিবেচনায় প্রথমেই আসে কাপড়ের গুনগত মান। কারণ পোশাক ও শরীর দুটো একে অপরের সাথে অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। সেই কাপড় যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় কিংবা শরীরের সাথে মানানসই না হয় তখনই দেখা দেয় বিপত্তি।
কাপড়ের জন্যে শরীরে বিভিন্ন প্রকার অসুখ যেমন চুলকানি, ত্বকে দাগ পড়া, ফোস্কা পড়া, ক্ষত সৃষ্টি হওয়া, ত্বক কুচকে যাওয়া, এমনকি ত্বকের ক্যান্সারের মত মারাত্মক রোগ হতে পারে।
তরুণ প্রজন্মের পোশাক চিন্তা করলে আধুনিক কালের ফ্যাশন হাউস গুলোর কথা স্বাভাবিক ভাবেই চলে আসে। কারণ ফ্যাশন হাউস গুলো আধুনিক কালের তরুণ প্রজন্মের রুচিকে প্রাধান্য দিয়ে ঋতু ও বিভিন্ন উপলক্ষ্য ভিত্তিক পোশাক উপহার দিয়ে থাকে।
আর ফ্যাশন হাউস গুলোর মধ্যে অঞ্জনস এর নাম যেন প্রথমেই চলে আসে। দেশের অন্যতম বৃহত্তম ফ্যাশন হাউস অঞ্জনস । ১৯৯৪ সালের ১৫ ফেব্রুয়ারি পরিচালক মো: শাহীন আহম্মেদ এর উদ্যোগে সিদ্ধিশ্বরীতে এর যাত্রা শুরু হয়। ১লা বৈশাখে সাদা-লাল, ১লা ফাল্গুনে বাসন্তী, গ্রীষ্মে সাদা, বর্ষা কালে গাঢ় রং,শীত কালে মোটা কাপড়ের উপর গাঢ় রং, শরৎ কালে হালকা রং ছাড়াও বিভিন্ন ঋতুতে ও বিভিন্ন উপলক্ষ্যে অঞ্জনস রং এর সাথে সাথে উন্নত মানের কাপড়, যুগোপযোগী ডিজাইন ও হাতের কাজের প্রাধান্য দিয়ে থাকে। তবে এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ঋতু ভিত্তিক পোশাক। আর ঋতু ভিত্তিক পোশাক মানে হচ্ছে সময় উপযোগী আরামদায়ক পোশাক। আর এ কারণে এর পোশাকের ক্ষেত্রে প্রাধান্য পায় শাড়ি, থ্রি-পিস, ফতুয়া, শার্ট, পাঞ্জাবি ইত্যাদি। এছাড়াও কাপড়ের ক্ষেত্রে প্রাধান্য পায়-
পাঞ্জাবি ও ফতুয়ার ক্ষেত্রে কটন, তাত কটন, এন্ডি কটন, সিল্ক কটন, ধুপি কটন । থ্রি-পিস এর ক্ষেত্রে সিল্ক, এন্ডি সিল্ক, মসলিন, লিলেন কটন, ধুপিয়ান, ভয়েল । শাড়ির ক্ষেত্রে উন্নত মানের কাপড়ের ক্ষেত্রে টাঙ্গাইল থেকে কটন, রাজশাহী থেকে সিল্ক, মানিকগঞ্জ রাজশাহী থেকে এন্ডি কটন, রাজশাহী ঢাকা থেকে মসলিন, নরসিংদী নিজস্ব টেক্সটাইল থেকে তাত কটন, নরসিংদী মানিকগঞ্জ জামালপুর থেকে লিলেন কটন এনে থাকে। গাজীপুরে হাতের কাজ ছাড়াও কাটিং, ডিজাইন ইত্যাদি নিজস্ব দক্ষ কারিগরদের দ্বারা করা হয়ে থাকে। ঋতু ভিত্তিক পোশাকের জন্য বিখ্যাত অঞ্জন;স এবারের শরৎ কালে হালকা রং ও কাজের উপর প্রাধান্য দিচ্ছে। এবারের ঈদেও এর রয়েছে নানা বৈচিত্রময় পোশাকের আয়োজন। রমযানের এক সপ্তাহ আগে থেকে এসব পোশাক গুলো পাওয়া যাবে অঞ্জন’স এর প্রতিটি শো-রুমে।
|