আখতারুন নাহার আলোকে
আমার হেলথের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা
আখতারুন নাহার আলো
প্রিন্সিপাল নিউট্রিশিয়ান অফিসার
বারডেম হাসপাতাল
আখতারুন নাহার আলো ৫ সেপ্টেম্বর ১৯৫৭ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা (অব) বি. সি. এস কর্মকর্তা এ.কে.এম. রুহুল আমীন। তার মা শামসুন নাহার ছিলেন একজন সমাজ সেবক ও সংগঠক। তার স্বামী আশরাফ হোসেন মজুমদার একজন প্রকৌশলী।
আখতারুন নাহার আলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে গার্হস্থ্য অর্থনীতি মহাবিদ্যালয় থেকে পুষ্টিবিজ্ঞানে এম.এস.সি করেন। বর্তমানে তিনি বারডেম হাসপাতালের প্রিন্সিপাল নিউট্রিশিয়ান অফিসার।
তিনি ১৯৯৪ সালে চেন্নাইয়ে Diabetes Management, ২০০২ সালে কলকাতার হোটেল তাজ বেঙ্গলে অনুষ্ঠিত ডেনমার্কের Steno Diabetes Center আয়োজিত Practical Diabetology, ২০০৪ সালে বাংলাদেশে WHO এর ব্যবস্থাপনায় International Diabetes Federation কর্তৃক আয়োজিত Leadership workshop for health education এর উপর উচ্চতর প্রশিক্ষণ নেন।
বর্তমানে তিনি Primary Health care workshop, Young Diabetes Education camp, B.Sc. Nursing Course, Clinical Nutrition Course, Diabetes Educator Training Program, Health Educators Training Program, Primary prevention of diabetes mellitus(PPDM) Program এর সাথে জড়িত আছেন।
তিনি ঢাকার ধানমণ্ডির Dipham Hospital এ পুষ্টি বিশেষজ্ঞ হিসাবে কাজ করছেন। তিনি বাংলাদেশে প্রথম পুষ্টিবিদ যিনি পুষ্টি বিষয়ে প্রাইভেট প্র্যাকটিস আরম্ভ করেন। এছাড়াও ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন ডায়াবেটিস সংশ্লিষ্ট বৈজ্ঞানিক সেমিনারে এবং দেশের বিভিন্ন জেলা গুলোতে মেডিক্যাল ক্যাম্পে নিয়মিত অংশ গ্রহণ করে থাকেন।
তিনি জাতীয় পুষ্টি সপ্তাহ সনদ ২০০০, নন্দিনী সাহিত্য পুরষ্কার ২০০০, ছোট গল্পের জন্য নন্দিনী পুরষ্কার ২০০১, আশরাফ ফাউণ্ডেশন স্বর্ণপদক ২০০৩, পালক এওয়ার্ড ২০০৪, নব কল্লোল কর্তৃক নজরুল সম্মাননা ২০০৫, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মানবাধিকার পদক ২০০৫, উত্তর বাংলা সাহিত্য পদক ২০০৫, আয়োজন কর্তৃক পুরষ্কৃত ২০০৬, গঙ্গা নন্দিনী কলকাতা কর্তৃক রৌপ্য পদক ২০০৬, অনিন্দ্য সাহিত্য এওয়ার্ড ২০০৭ পাওয়া ছাড়াও আমেরিকান বায়োগ্রাফিক্যাল ইনিষ্টিটিউট কর্তৃক প্রফেশনাল উইমেন্স এডভাইজারি বোর্ডের সদস্য মনোনীত হন ২০০৪ সালে।
তিনি নন্দিনী সাহিত্য ও পাঠচক্র এর যুগ্ম সম্পাদক ও জীবন সদস্য, উইমেন কংগ্রেস অব বাংলাদেশের প্রাক্তন সভানেত্রী, ইয়াং ডায়াবেটিক ওয়েল ফেয়ার সোসাইটির শিক্ষা উপকমিটির সদস্য ও জীবন সদস্য। এছাড়াও তিনি দেম-বিদেশে অনেক সমিতি ও সংঘের সাথে জড়িত।
স্কুল জীবন থেকেই তিনি লিখছেন। ইসলামাবাদে থাকার সময় তক্ষশীলায় প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ দেখে এসে লিখেন “তক্ষশীলায় এক দিন”। তার প্রথম লিখা “একটি ফুলের মৃত্যু” একটি একুশে সংকলনে প্রকাশিত হয়। তিনি ১৯৭২ সালে বঙ্গ সাহিত্য পত্রিকার সহ সম্পাদক ছিলেন। পুষ্টি ও পথ্য বিষয়ক-চিকিৎসায় পথ্য, গল্প গ্রন্থ-শূন্য এ অন্তর, কবিতা গ্রন্থ-সেই তুমি এলে, কবিতা গ্রন্থ-একা জাগে রাধা, পুষ্টি বিষয়ক-বর্ণমালায় পুষ্টি ছাড়াও তার যৌথ গ্রন্থের সংখ্যা ৩০টিরও বেশি।
এক নজরে আখতারুন নাহার আলো
জন্ম-৫-৯-১৯৫৭
বর্তমান ঠিকানা-নন্দন, ৪১/২৩, ব্লক-ক,
চাঁন হাউজিং,বাশবাড়ি,
মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
ফোন-০১৯১১০১৯৬৭৯
আখতারুন নাহার আলো সম্পর্কে
|